ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দিল্লি পুলিশের

রবিবার কুস্তিগীরদের সংসদ ভবন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লির যন্তর-মন্তর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন রবিবার দুপুরেই রাজধানীর রাজপথে আন্দোলনরত  কুস্তিগীরদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছিল অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ ও সিআরপিএফের বীর পুঙ্গব কনস্টেবল-আধিকারিকরা। আর তার কয়েক ঘন্টা বাদেই রাতে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি আন্দোলনকারী কুস্তিগীরদের চরিত্রহননে নেমে পড়েছে গেরুয়া শিবিরের কুখ্যাত আইটি সেল। সঙ্গীতা ও ভিনেশ ফোগতদের ছবি বিকৃত করে টুইটার-সহ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দিতে শুরু করেছে।

জাতীয় কুস্তি সঙ্ঘের সভাপতি তথা বাহুবলী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত মাস খানেক ধরে যন্তর-মন্তরে ধর্না-অবস্থানে বসেছিলেন আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা ঊর্ধ্বে তুলে ধরা ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়া-সঙ্গীতা ফোগত-সহ কুস্তিগীররা। যদিও অলিম্পিক পদকজয়ী কুস্তিগীরদের দাবি মেনে নিতে রাজি হয়নি মোদি সরকার। এদিন নয়া সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য নখদাঁত বের করে আসরে নেমেছিল অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ-সিআরপিএফ-র‍্যাফ সহ আধা সামরিক বাহিনী। যন্তর-মন্তর থেকে সংসদ ভবনের দিকে এগনোর মুখেই কার্যত পদকজয়ী কুস্তিগীরদের ওপরে ঝাঁপিয়ে পড়ে উর্দিধারীরা। তার পরেই কার্যত অপরাধীর মতো টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় সাক্ষী মালিক-ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। কয়েক ঘন্টা বাদে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু কয়েক ঘণ্টা বাদেই সংসদ ভবন অভিযানে সামিল কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধানো, অবৈধভাবে জড়ো হওয়া, কর্তব্যরত আধিকারিকদের বাধা দেওয়া-সহ একাধিক গুরুতর ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে। রাতে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ পর্যায়ের নির্দেশেই ওই মামলা দায়ের করা হয়েছে।  

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’