আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পোলার্ড

শেষ হয়ে গেল বিশ্ব ক্রিকেটের আরও একটা অধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়ে গেল বিশ্ব ক্রিকেটের আরও একটা অধ্যায়। হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড। বুধবার রাতে এই ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলেন যে, তিনি আর দেশের হয়ে খেলবেন না। তবে আইপিএল-সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলিতে খেলা চালিয়ে যাবেন তিনি। 

আইপিএলে এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন পোলার্ড। বহু বছর ধরে এখানে খেলে চলেছেন তিনি। ১২ বছরেরও বেশি সময় ধরে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন ক্যারিবিয়ান তারকা। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগে খেলে বেড়ান কায়রন। সেই জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বলে মনে করছে ক্রিকেটমহল।

অবসর নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোলার্ড লিখেছেন, ‘আগামী দিনে যারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে তাদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময়। আমার সমর্থন এবং শুভেচ্ছা সর্বদাই ওদের সঙ্গে থাকবেন। স্বপ্নকে ধরে বেঁচে থাকার অনুভূতিটা সত্যিই দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের প্রতি বিশেষ সম্মান জানিয়েই ব্যাট তুলে রাখলাম’। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার