কথা রাখলেন রোনাল্ডো, কাতার বিশ্বকাপে পর্তুগাল

উত্তর ম্যাসেডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল পর্তুগাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রোনাল্ডো কথা দিয়েছিলেন। কথা রাখলেন।

ঘরের মাঠে উত্তর ম্যাসেডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করেন ম্যানইউ তারকা ব্রুনো ফের্নান্দেস।

প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় প্রথম গোল করেন ব্রুনো। সৌজন্যে রোনাল্ডো। ব্রুনোর জন্য তিনি বল সাজিয়ে দেন। ডান পায়ের জোরালো শট লাগে দ্বিতীয় পোস্টে। ঢুকে যায় বক্সে। দ্বিতীয়ার্ধে খেলা ৬৫মিনিট গড়াতে ফের লক্ষ্যভেদ ব্রুনোর। দিয়োগা জোটার কোণাকুণি বাড়িয়ে দেওয়া বল জোরাল ভলিতে গোল করে ব্রুনো নিশ্চিত করে দেন পর্তুগালের বিশ্বকাপের খেলা। খেলা শেষ হতেই হৈহৈ করে মাঠে ঢুকে পড়ের সমর্থেকরা।

খুশির খবর যেমন আছে, আছে মন খারাপ করা খবরও। এবারের বিশ্বকাপে দেখা যাবে না মহম্মদ সালাহের মিশরকে। সেনাগালের কাছে তাদের হারতে হয়েছে। আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালেও তারা সেনেগালের কাছে হেরেছিল। মূলপর্বে খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সাদিয়ো মানে টাইব্রেকার থেকে জয়সূচক গোল করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে দেন সেনেগালের।

এদিকে, কাতার বিশ্বকাপের পর নীল-সাদা জার্সিতে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন মেসি। ভেনেজুয়েলা ম্যাচের পর তারকাকে বলতে শোনা গিয়েছিল, আসন্ন বিশ্বকাপের পর দেশের হয়ে তিনি দেশের হয়ে খেলবেন কি না, তা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে। আর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার