চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ ফাইনালের আগেই দীর্ঘ দিনের বান্ধবীর সঙ্গে আংটি বদল ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ প্রায়ই নানা কারণে সংবাদ শিরোনামে থাকেন। এবার তাঁর ব্যক্তিগত জীবনের একটি বিশেষ মুহূর্ত সামনে এসেছে। রবিবার, ৮ মার্চ, দীর্ঘদিনের বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সারলেন তিনি। কয়েকদিন আগেই তাঁর শৈশবের বন্ধু অর্জুন টেন্ডুলকারের বিয়ের পর এই নতুন সুখবর ভাগ করে নেন পৃথ্বী।

নিজের সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট করে পৃথ্বী লেখেন, “মাঠে ছক্কা মারার পর এবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু করলাম। এটাই আমার জীবনের গুরুত্বপূর্ণ ইনিংস।” পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত এবং ক্রিকেট মহল থেকে অভিনন্দনের বন্যা বইতে শুরু করেছে।

 

View this post on Instagram

 

A post shared by PRITHVI PANKAJ SHAW (@prithvishaw)

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে টসের আগেই প্রকাশ্যে ভারতীয় দলের তালিকা, কারা খেলছেন?

পৃথ্বীর হবু স্ত্রী আকৃতি আগরওয়াল একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। জানা গিয়েছে, বাগদানের আগে বেশ কিছুদিন ধরেই দু’জনের সম্পর্ক ছিল। ইনস্টাগ্রামে আকৃতির ফলোয়ার সংখ্যা প্রায় ৩.২ মিলিয়ন। পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, সেখানে প্রায় ৯০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ফ্যাশন, লাইফস্টাইল ও নাচের ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে পরিচিত আকৃতি। কোভিড-১৯ মহামারির সময় টিকটকে ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পান তিনি, পরে ইনস্টাগ্রামেও বিপুল সংখ্যক অনুসারী গড়ে তোলেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি অভিনয় জগতেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। তেলেগু ছবি ‘ত্রিমুখা’-র মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

অন্যদিকে ক্রিকেট ক্যারিয়ারে ডানহাতি ব্যাটার পৃথ্বী শ ভারতের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর মোট রান ৩৩৯, গড় ৪২.৩৭। তার মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক রয়েছে। ওয়ানডেতে তাঁর সংগ্রহ ১৮৯ রান, গড় ৩১.৫০। টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও তিনি অপরাজিত থেকেছেন। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। আসন্ন ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে মাঠে নামবেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ও শুরু করতে চলেছেন এই তরুণ ক্রিকেটার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ