মেসির জোড়া গোলের দৌলতে জয় পেল পিএসজি

নেইমারের অভাবটা পুরোপুরি ঢেকে দিলেন লিওনেল মেসি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেইমারের অভাবটা পুরোপুরি ঢেকে দিলেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের না থাকাটা বুঝতেই দিলেন না তিনি। নিজে তো গোল করলেনই, সেই সঙ্গে নেইমারের হয়ে আরও একটা গোল করে দিলেন এলএম টেন। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিপজিককে হারিয়ে জিতেই মাঠ ছাড়ল প্যারিস সেইন্ট জার্মেইন।

একটা সময় ২-১ ব্যবধান এগিয়ে গিয়ে তারকায় পরিপূর্ণ পিএসজিকে বেশ ভালো মতোই চোখ রাঙাচ্ছিল লিপজিক। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। জোড়া গোল করে দলকে জয় এনে দেন আর্জেন্টাইন সুপারস্টার।

ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করে পিএসজি-কে এগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। তবে এরপরই যেন খানিকটা ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা যায় প্যারিসের এই খ্যাতনামা দলটিকে। যেটার সুযোগ নেয় প্রতিপক্ষের ফুটবলাররা। ২৮ মিনিটেই লিপজিকের হয়ে সমতা ফেরান আন্দ্রে সিলভা। এরপর বিরতির আগে পর্যন্ত বেশ চাপেই ছিল পিএসজি।  

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপট দেখাতে থাকে ফ্রান্সের দল লিপজিক। ৫৭ মিনিটের মাথায় দুর্দান্ত একটি ভলি থেকে পিএসজি-র গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করেন ডিফেন্ডার নর্দি মুকিয়েলে। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে রীতিমতো চাপে পড়ে যায় পচেত্তিনোর দল। এমন সময়ই জেগে ওঠেন মেসি। ঠিক ১০ মিনিট পরই (৬৭ মিনিট) সমতা ফেরান তিনি। প্রথমে তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি।

এই গোলের পরই ফের ছন্দ ফিরে পায় পিএসজি। আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন সকলে। ৭৩ মিনিটের মাথায় হঠাৎ প্রতিপক্ষের বক্সের ভিতর ফাউলের শিকার হন এমবাপ্পে। ফলে পেনাল্টি পায় প্যারিস সাঁ জাঁ। স্পটকিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এল পিএসজি।

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি