ভিনিসিয়ুসকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতলেন রদ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলার ময়দানে পরিস্থিতির ভোলবদল যে কোনও মুহূর্তে ঘটতে পারে। তেমনই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র নয়(Vinicius Junior), সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছর ব্যালন ডি’অর(Ballon d’Or 2024) ঘোষণার কয়েক ঘণ্টা আগে থেকে ছড়িয়ে যায় ভিনিসিয়ুস নন, পুরস্কার পেতে চলেছেন স্পেনের রদ্রি(Rodrigo Harnandez Cascante)। আর সেটাই সত্যি হল। ফ্রান্স ফুটবল পত্রিকার বিচারে ২০২৪-র সেরা ফুটবলার হলেন ম্যাঞ্চেস্টার সিটির(Manchester City) রদ্রি।

আরও পড়ুনঃ কেক কাটতেই বেরিয়ে এল ৫০০-র নোটের মালা, থ মেরে গেলেন তরুণী

চলতি বছর ব্যালন ডি’অরে দাপট ছিল স্পেনেরই। এবং স্পেনের ইউরো কাপ জয়ের নায়ক হিসেবে রদ্রির নামই বারংবার উঠে এসেছে। গোটা মরশুমে ১২টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রায় ৬৪ বছর পর ব্যালন ডি’অর পেলেন কোনও স্প্যানিশ।। ফলে স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যে রদ্রি যে বেশ প্ল্যানমাফিক এগোচ্ছিলেন একথা বলাই বাহুল্য। তবে বিশ্ব ফুটবলে স্বীকৃতি বাড়ছে নয়া তারকা ফুটবলারদের একথা মানতেই হবে। ব্যালন ডি’অরে দীর্ঘদিন দাপট ছিল দুই তারকা ফুটবলার মেসি ও রোনাল্ডোর। এমনকি গত বছরেও এই পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলের জাদুকর মেসি। চলতি বছর নয়া বিজয়ী পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্পেনবাসীরা। রদ্রিকে তাঁরা দেশের গৌরব তকমা দিয়েছেন ইতিমধ্যেই। টুইটারে ট্রেন্ডিং হচ্ছে সেই সকল হ্যাশট্যাগ।

এর মাঝে অবশ্য করিম বেঞ্জেমা ও লুকা মদ্রিচও ব্যালন ডি’অর পেয়েছেন। তবে চলতি মরশুমে ভিনিসিয়ুসকেই ব্যালন ডি’অরের দাবিদার বলে মনে করছিল ফুটবলবিশ্ব। গত মরশুমে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপারকোপা জিতেছেন। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল সব সমীকরণ। ব্যালন ডি’অর উঠল রদ্রির হাতে। ভিনিসিয়ুসের ভক্তরা এতে ক্ষুন্ন হয়েছেন ঠিকই, সেই নিয়েও সরব হয়েছেন অনুরাগীদের একাংশ।

আরও পড়ুনঃ দীপাবলির মরশুমে বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত ফিচার্সের এই স্মার্টফোনগুলি

এদিন প্রত্যাশিতভাবেই সেরা উঠতি তারকার পুরস্কার কোপা ট্রফি জিতলেন লামিনে ইয়ামাল। মহিলাদের ব্যালন ডি’অর পেলেন বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেরা কোচ কার্লো আন্সেলোত্তি। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা স্ট্রাইকার অর্থাৎ গার্ড মুলার ট্রফি যুগ্মভাবে জিতলেন হ্যারি কেন ও কিলিয়ান এমবাপে।

অনুষ্কা নয়, লন্ডনের পার্কে ছেলেকে পিঠে চাপিয়ে ঘুরছেন বিরাট, ভাইরাল বাবা-ছেলের মিষ্টি ছবি

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?