উপনির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

ভোটার সংখ্যা অনুযায়ী সব থেকে বেশি ভোটার রয়েছে সিতাই বিধানসভা কেন্দ্রে। সব থেকে কম ভোটার রয়েছেন নৈহাটি বিধানসভা কেন্দ্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের(Bengal) ৬টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন(Bye Election in 6 Assembly Seats)। সেই ৬টি কেন্দ্রের মধ্যে ২টি আছে উত্তরবঙ্গে এবং ৪টি আছে দক্ষিণবঙ্গে। সেই ৬ কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা(Final Voters List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন(ECI)। দেখা যাচ্ছে ভোটার সংখ্যা অনুযায়ী সব থেকে বেশি ভোটার রয়েছে কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রে। সব থেকে কম ভোটার রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি বিধানসভা কেন্দ্রে। আবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর আসনে এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে, মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারদের থেকে বেশি। একই সঙ্গে জানা গিয়েছে, এই উপনির্বাচন নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। সেই বৈঠকেই নাকি রাজীব কুমার স্পষ্ট জানিয়েছেন, লোকসভা নির্বাচনের মতো গুরুত্ব সহকারে করাতে হবে উপনির্বাচনও।

আরও পড়ুন, ধনতেরাসের রাতে শব্দবাজির দাপটে কাঁপল কলকাতা

জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা সব থেকে বেশি। কমিশনের তথ্য অনুযায়ী, সিতাইয়ে ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৮ হাজার ৪৭৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৯১। তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে। মোট পোলিং স্টেশনের সংখ্যা ৩০০। আবার পাশের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ২০ হাজার ৩৪৩ জন। এখানে আবার পুরুষদের থেকে মহিলা ভোটার সংখ্যা বেশি রয়েছে। মাদারিহাটে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৩৬৭ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৯৭০ জন। তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন এই কেন্দ্রে। মোট ২২৬টি পোলিং স্টেশন রয়েছে এখানে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার তালড্যাংড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৫০৯ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন। তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে। এখানে মোট২৬৪টি পোলিং স্টেশন থাকছে।  

আরও পড়ুন, জীবন ব্রাত্য তৃণমূলে, মানিক-পার্থ-কেষ্ট-বালুও কী এবার ব্রাত্য হয়ে যাবেন, প্রশ্ন ঘুরছে জোড়াফুলে

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ৭১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭৩ জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন। এখানে পোলিং স্টেশনের সংখ্যা ৩০৪টি। উত্তর ২৪ পরগনা জেলার যে ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেই দুই কেন্দ্র হল নৈহাটি আর হাড়োয়া। এর মধ্যে নৈহাটিতে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৮৩৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৭৪ জন ও মহিলা ভোটার ৯৭ হাজার ৭৫৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার এই কেন্দ্রে রয়েছে ৪ জন। এখানে মোট পোলিং স্টেশনের সংখ্যা ২১০টি। হাড়োয়াতে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন  ১ লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫ জন। এখানে পোলিং স্টেশন রয়েছে ২৭৯টি। এই ৬ কেন্দ্রের মধ্যে একুশের ভোটে ৫টি কেন্দ্রেই জিতেছিল তৃণমূল। একমাত্র মাদারিহাট গিয়েছিল বিজেপির দখলে। দেখার বিষয় এই দখল বিজেপি উপনির্বাচনের মাঠেও ধরে রাখতে পারে কিনা। তৃণমূল অবশ্য ৬-০ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র