মেসি ফিরতেই বড় জয় পেল পিএসজি

গতবছরের ২২ ডিসেম্বর শেষবারের মতো পিএসজি-র জার্সিতে গিয়েছিল লিওনেল মেসিকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গতবছরের ২২ ডিসেম্বর শেষবারের মতো পিএসজি-র জার্সিতে গিয়েছিল লিওনেল মেসিকে। এরপর তাঁর ওপর থাবা বসায় করোনা। মারণ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ফলে একমাসের ওপর মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। পুরোপুরি ফিট হয়ে গত রবিবার রাতে ফের প্যারিস সাজাঁর হয়ে মাঠে নামলেন তিনি। আর বিশ্ব ফুটবলের এই অন্যতম মহাতারকা মাঠে ফিরতেই বড় জয় পেল ফ্র্যান্সের এই খ্যাতনামা ক্লাবটি। ঘরের মাঠে রেইমস ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল পচেত্তিনোর দল।

তবে মেসি পুরো ম্যাচে খেলেননি। ৬৩ মিনিটের মাথায় মাঠে আসেন তিনি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক ফিরলেও তাঁর দিকে থেকে সকলের ফোকাস কেড়ে নেন সের্জিও র‍্যামোস। পিএসজি-র জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফেলেন অভিজ্ঞ এই স্প্যানিশ ডিফেন্ডার। মাদ্রিদ থেকে প্যারিসে এলেও চোট-আঘাতের জেরে বহুদিন মাঠে নামতে পারেননি তিনি। রেইমসের বিরুদ্ধে তাঁর গোল অনেকটাই স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।

গোলের দেখা পেতে পিএসজি-র সময় লেগেছে ৪৪ মিনিট। প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট আগে গোল করেন মার্কো ভেরাত্তি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা। এরপর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সের্জিও র‍্যামোস। মিনিট পাঁচেক পরই ভেরাত্তির একটি শট রাইমসের ডিফেন্ডার ফোয়েসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৭৫ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দানিলো পেরেইরা। ফলে বড় জয় পায় পিএসজি।    

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার