পূজারা চাননি আইপিএলের কোনও ফ্রাঞ্চাইজি তাঁকে কিনুক

ফলে অবিক্রিত থেকে গিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের মেগা নিলামে কোনও ফ্রাঞ্চাইজি ক্রয় করেনি চেতেশ্বর পূজারাকে। ফলে অবিক্রিত থেকে গিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। এর জন্য তাঁকে অনেক সমালোচনার মুখেই পড়তে হয়েছিল। কিন্তু পূজারা মনে করছেন আইপিএলে কোনও দল না পাওয়াটা তাঁর কাছে আশীর্বাদ হয়েছে। কারণ, আইপিএলে না খেলতে পারার ফলে তিনি সূদূর ইংল্যান্ডে চলে যান কাউন্টি খেলার জন্য। আর সেখানে গিয়ে সাসেক্সের হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার। তাঁর ব্যাট থেকে আসে অনবদ্য একটি শতরান। 

আর এর জেরেই ফের জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর জন্য। পূজারাকে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি থাকা একটি টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছে বিসিসিআই।  ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়তে হয়েছিল পূজারাকে। সেটার একমাত্র কারণ ছিল তাঁর খারাপ পারফরম্যান্স। তাই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে গেলে দরকার ছিল ভালো পারফর্ম করা। কাউন্টি ক্রিকেটে সেটা করেই ফের টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিজেকে ঢুকিয়ে নিলেন তিনি।

পূজারা বলেন, ‘আমাকে যদি আইপিএলের কোনও দল নিত, তাহলে সেখানে আমার খেলার সম্ভাবনা খুব কমই থাকত। হয়তো একটা ম্যাচেও খেলার সুযোগ পেতাম না। শুধু প্র্যাকটিস করেই দিন কেটে যেত। তাই কাউন্টি খেলার প্রস্তাব পেয়েই লুফে নিয়েছিলাম। নিজেকে পুরানো ছন্দে ফিরে পাওয়ার জন্য কাউন্টিকেই বেছে নিয়েছিলাম’।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন