রাসেল ঝড়ে উড়ে গেল পঞ্জাব, ৬ উইকেটে জয় পেল কলকাতা

কথায় আছে তারকা খেলোয়াড়রা যেদিন জ্বলে ওঠেন সেদিন প্রতিপক্ষ দলের কপালে ভালো মতোই দু:খ থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে তারকা খেলোয়াড়রা যেদিন জ্বলে ওঠেন সেদিন প্রতিপক্ষ দলের কপালে ভালো মতোই দু:খ থাকে। শুক্রবার পঞ্জাবের অবস্থাটাও অনেকটা সেই রকমই হল। কারণ, তাদের বিরুদ্ধেই জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। চাপের মুখে ব্যাট করতে এসে রীতিমতো ঝড়ের গতিতে ম্যাচ শেষ করলেন ক্যারিবিয়ান তারকা। তাঁর ৩১ বলে ৭০ রানে দুরন্ত ইনিংসের ওপর ভর করে ৩৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। 

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে একটা সময়ে বড়সড় বিপাকে পড়ে গিয়েছিল কেকেআর। সেই সময় ব্যাটিং করতে আসেন রাসেল। প্রথমে কয়েক বল খেলে ক্রিজে জমে নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। আর তারপর থেকেই শুরু করলেন ধামাকা। পঞ্জাব দলের স্বদেশি ক্রিকেটার ওডেন স্মিথকে একই ওভারে ৪টি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাসেল। এরপর আর তাঁকে থামানো যায়নি।  মোট ৮ টি ছক্কা এবং ২টি চার মেরে ৩৩ বল বাকি থাকতেই জয় এনে দেন নাইটদের।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা।  শুরুটা ভালো করলেও নাইট বোলারদের দাপটে ১৮.২ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় পঞ্জাব কিংসের ইনিংস। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন উমেশ যাদব। যার ফলে ম্যান অব দ্য ম্যাচে এবং সর্বাধিক উইকেট নেওয়ার বেগুনি টুপির মালিক হয়ে গেলেন তিনি।

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর