আইপিএল শুরুর আগেই ধাক্কা মুম্বই শিবিরে, জেনে নিন কী

হাতে আর মাত্র ১০ দিন। তারপরই পড়ে যাবে আইপিএলের ঢাকে কাঠি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র ১০ দিন। তারপরই পড়ে যাবে আইপিএলের ঢাকে কাঠি। প্রতিটি দলই নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দেবে। তবে এরই মাঝে বড়সড় ধাক্কা খেয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে প্রথম ম্যাচে নাও পেতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।

স্ক্যান রিপোর্ট দেখা গিয়েছিল যে, সূর্যর আঙুলের হাড়ে চিড় ধরেছে। আর তাঁর সেই চোট এখনও পুরোপুরি সারেনি বললেই চলে। যেটা মুম্বই টিম ম্যানেজমেন্টকে বেশ চিন্তায় রেখেছে বললেই চলে।

মুম্বই ইন্ডিয়ান্সের এর কর্তা জানিয়েছেন, ‘সূর্যকুমার বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। সেখানে রিহ্যাব করছেন। ওর চোট প্রায় সেরে ওঠার মুখেই রয়েছে। তবে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বোর্ডের তরফ থেকে ওকে ঝুঁকি নিতে নাও দেওয়া হতে পারে। তাই প্রথম ম্যাচে সূর্যকে মুম্বই পাবে না’।

তবে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালের বিরুদ্ধে সূর্যকুমারের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির বিরুদ্ধে খেলার পাঁচদিন পরে রাজস্থানের বিপক্ষে খেলবে মুম্বই।

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী