Paris Olympics 2024: জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু সিন্ধুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জয় দিয়েই প্যারিস অলিম্পিক্স অভিযান শুরু হল পিভি সিন্ধুর। রবিবার সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপের  প্রথম ম্যাচে তিনি জয়ী হন। তাঁর বিপক্ষে ছিলেন মলদ্বীপের ফতিমাথ মাবাহা। এদিন  তাঁকে ২১-৯, ২১-৬ ব্যবধানে হারিয়ে দেন সিন্ধু। আগামী ৩১ জুলাই অর্থাৎ বুধবার রয়েছে সিন্ধুর পরবর্তী ম্যাচ। তাঁর বিপক্ষে থাকবে  ক্রিস্টিন কুবা। 

এদিনের ম্যাচে  বিশ্বক্রমতালিকায় ১১১ নম্বরে থাকা ২৫ বছরের প্রতিপক্ষ ফতিমাথকে প্রথম থেকেই চাপে রেখেছিল সিন্ধু। তাই  নিজের শট নিতে  মলদ্বীপের ব্যাডমিন্টন খেলোয়াড়কে  বেশ অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে পুরো ম্যাচ জুড়ে।  সেইজন্য উভয় পক্ষের মধ্যে  মার্কের পার্থক্য ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে যখন সিন্ধু  ১০ পয়েন্ট অর্জন করেছেন  সেইসময় ফতিমাথ করেছেন মাত্র চার পয়েন্ট। আর তাতেই ২৯  মিনিটে ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু।

উল্লেখ্য, ব্যাডমিন্টন কেরিয়ারে অলিম্পিক্সের মঞ্চে ইতিমধ্যেই রুপো এবং  ব্রোঞ্জ  পদক জিতেছে সিন্ধু। তাই সোনা পাওয়ার লক্ষ্য নিয়েই এদিন সিন্ধু নামেন প্যারিস অলিম্পিক্সের প্রথম ম্যাচ খেলতে। তবে বলা বাহুল্য  তিনি এবার  যেকোন পদক জিতলেই করবেন রেকর্ড। কারণ, ভারতীয় হিসাবে পরপর তিনটে অলিম্পিক্সে পদক জিতবেন সিন্ধু। সেইজন্যই ইতিহাস তৈরির শুরুতেই জয় দিয়েই তিনি শুরু করলেন ম্যাচ।  

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক