উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন পিভি সিন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধুমধাম করে উদয়পুরে বিয়ে সারলেন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু ।  রবিবার রাতে ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক জয়ী সিন্ধু। ইতিমধ্যেই সোমবার সকালে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরে র‍য়েছেন নব দম্পতি। তাদের বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকারা ।

জোধপুরের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন। তিনি তার এক্স  হ্যান্ডেলে নবদম্পতির প্রথম ছবিটি শেয়ার করেন এবং নব দম্পতিকে শুভকামনা জানান। গজেন্দ্র সিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অলিম্পিয়ান পিভি সিন্ধু এবং ভেঙ্কটা দত্ত সাইয়ের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। তাদের নতুন জীবনের জন্য আমার শুভকামনা ও আশীর্বাদ জানাই।” আগামী ২৪ ডিসেম্বর হায়দ্রাবাদে একটি রিসেপশন পার্টি  রয়েছে পি ভি সিন্ধুর ।

উল্লেখ্য, ভারতের খেলাধুলোর জগতে সিন্ধুকে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসাবেই ধরা হয়। ২০১৬ এবং ২০২০ অলিম্পিক্সে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন। অতীতে বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন। তবে প্যারিস অলিম্পিক্সে পদক পাননি। আর এবার বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন  দু’বারের অলিম্পিক্স পদকজয়ী।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক