থামল সিন্ধুর দৌড়, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে থেমে গেল পি ভি সিন্ধুর স্বপ্নের দৌড়। আজ শুক্রবার কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে হেরে (১৪-২১, ২১-১৩, ১৬-২১) বিদায় নিলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। সিন্ধুর বিজয়রথ থেমে যাওয়ায় হতাশ ভারতীয় সমর্থকরা। ২০২১ সালে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। এবারও তার ব্যতিক্রম হল না।

চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। গতকাল বৃহস্পতিবার বিশ্বের দ্বিতীয় নম্বর চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। ফলে সিন্ধুর পদক জয়ের স্বপ্নে বিভোর ছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে হতাশ করলেন তিনি। শুরু থেকেই বিশ্বের নবম বাছাই ওয়ারদানির বিরুদ্ধে লড়তে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন সিন্ধু। পর পর পয়েন্ট তুলে এগিয়ে যান ওয়ারদানি। তিনি বার বার সিন্ধুকে নেটে টেনে আনছিলেন। শেষের দিকে খানিকটা লড়াইয়ে ফেরেন সিন্ধু। তবে তাতে লাভ হয়নি। ১৪-২১ পয়েন্টে প্রথম গেম হারেন তিনি।

দ্বিতীয় গেমের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন সিন্ধু। তাঁর পাওয়ার ব্যাডমিন্টনের জেরে চাপে পড়ে যান ওয়ারদানি। একটা সময় ১০-২ এগিয়ে যান সিন্ধু। ওয়ারদানি লড়াই করলেও ব্যবধান কমাতে পারছিলেন না। ২১-১৩ জিতে ম্যাচে সমতা ফেরান সিন্ধু। তৃতীয় গেমে ফের ম্যাচের রং বদলে গেল। শুরুতে পর পর তিন পয়েন্ট পেলেন ওয়ারদানি। তবে হাল না ছেড়ে লড়াইয়ে ফেরেন সিন্ধু। এর পর টান টান লড়াই চলল দুই প্রতিপক্ষের। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছিলেন না। একটা সময় দু’জনেই প্রায় সমান পয়েন্টে ছিলেন। এর পরেই কয়েকটি ভুল শট খেললেন সিন্ধু। তার ফয়দা তুলে ম্যাচ বগলদাবা করেন ওয়ারদানি।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক