মালয়েশিয়া ওপেনে সেমি ফাইনালে সিন্ধু, বিদায় কাদম্বী শ্রীকান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি:  মালয়েশিয়া মাস্টার্স ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় মহিলা শার্টলার পিভি সিন্ধু। শুক্রবার সিন্ধু মুখোমুখি হয়েছিলেন চিনের ই-মেন জেংয়ের বিরুদ্ধে।

বর্তমানে বিশ্ব ক্রম তালিকায় সিন্ধুর থেকে পিছনে রয়েছেন জেং। কিন্তু শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই পক্ষের। শেষ পর্যন্ত দেড় ঘণ্টার লড়াইয়ে বাজিমাত করেন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শার্টলার পিভি সিন্ধু। খেলার ফল ২১-১৬, ১৩-২১ এবং ২২-২০। চলতি বছরের ইংল্যান্ড ওপেন টুর্নামেন্টেও চিনের এই প্রতিযোগীকে হার মানতে হয়েছিল সিন্ধুর কাছে। এবার মালয়েশিয়া ওপেনেও তাঁকে হার মানতে হল।

সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ হবেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিসকা তুংজং-এর। যিনি এই মুহূর্তে বিশ্ব ক্রম তালিকায় রয়েছে ৯ নম্বর স্থানে। কোয়ার্টার ফাইনালে গ্রেগোরিয়ার কাছে হার মানেন অপর চিনা খেলোয়াড় ই জি ওয়াং। খেলার ফল ২১-১৮, ২২-২০।

আরও জানতে পড়ুন: জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে হারাতে বদ্ধ পরিকর ভারত

সেমিফাইনাল ম্যাচে সিন্ধুকে যে কঠিন লড়াই-এর মুখে পড়তে হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কেননা সিন্ধুর প্রতিপক্ষ গ্রেগোরিয়া দূরন্ত ছন্দে রয়েছেন।  এবং চলতি বছরের মাদ্রিদ ওপেনের ফাইনালে গ্রোগোরিয়ার কাছেই স্ট্রেট সেটে হারতে হয়েছিল সিন্ধুকে।

মহিলাদের বিভাগে সিন্ধু সেমিফাইনালে পৌঁছলেও, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল পুরুষ ভারতীয় শার্টলার কিদাম্বী শ্রীকান্তকে। শ্রীকান্তকে হার মানতে হয় ক্রিশ্চিয়ান আদিন্তার কাছে। খেলার ফল ২১-১৬, ১৬-২১, ১১-২১। মাত্র ৫৭ মিনিটের লড়াইয়ে কিদাম্বীকে পরাজয় স্বীকার করে নিতে হয় ইন্দোনেশিয়ার শার্টলারের কাছে। ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরলেন এই ভারতীয় শার্টলার।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক