করোনা পজিটিভি সিন্ধু, উদ্বিগ্ন ভারত

আইসোলেশনে ব্য়াডমিন্টন তারকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত পিভি সিন্ধু (PV Sindhu)। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তিনি রয়েছেন আইসোলেশনে (Isolation)। সিন্ধুর করোনায় আক্রান্ত হওয়া ভারতীয় দলের প্রত্যেকের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের পতাকা বহনের দায়িত্ব পেয়েছিলেন পিভি। পরিবর্তে কে পতাকা (National flag) বহন করবে, এই খবর লেখা পর্যন্ত তা জানা যায়নি। কাল, শুক্রবার কমনওয়েলথ গেমসের উদ্বোধন। জানা গিয়েছে, কমনওয়েলথ ভিলেজ ছেড়ে (Commonwealth Village) অন্যত্র রয়েছে পিভি।

গত ২৫ জুলাই পিভি সিন্ধুকে (PV Sindhu) সঙ্গে নিয়ে হায়দরাবাদ থেকে বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাডমিন্টন স্কোয়াড। বার্মিংহাম পৌঁছলে সিন্ধুর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় আরটিপিসিআর (RTPC-R) পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ (positive) আসায় সিন্ধু নিভৃতবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্কোয়াডের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিভৃতবাসের (Isolation) মেয়াদ শেষ হওয়ার পর পিভি সিন্ধুর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই কমনওয়েলথ গেমস ভিলেজে(Commonwealth Village)  তিনি প্রবেশের অনুমতি পাবেন। বিশ্ব এখনও করোনা-মুক্ত না হওয়ায় প্রত্যেক অ্যাথলিটের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

গতকাল কমনওয়েলথ গেমসে ভারতের জাতীয় পতাকাবাহক (India’s flag-bearer) হিসেবে পিভি সিন্ধুর নাম ঘোষণা করা হয়। ভারতীয় হকি দলের খেলোয়াড় মনপ্রীত সিংহের নামও পতাকাবাহক হিসেবে ঘোষণা করা হয়েছিল।

কমনওয়েলথ গেমসের উদ্বোধন আগামীকাল সন্ধ্যা সাতটায়(ভারতীয় সময় অনুসারে রাত ১১.৩০)। উদ্বোধনী অনুষ্ঠান হবে বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে (Alexander Stadium)। তবে পিভি সিন্ধু করোনায় (Covid-19) আক্রান্ত হওয়ায় ভারত রীতিমতো উদ্বিগ্ন।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক