ব্যাডমিন্টনে সিন্ধুদর্শন, সিঙ্গাপুর ওপেন জয় ভারতের ব়্যাকেট সুন্দরীর

ম্যাচের ফলাফল ২১-৯, ১১-২১, ২১-১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুর ওপেনে (Singapore Open) চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু (PV Sindhu) । ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি হারালেন চিনের ওয়াং ঝিই-কে (Wang Zhi)। চলতি বছরে এটাই তাঁর প্রথম সুপার ৫০০ পর্যায়ের খেতাব। শেষ হাসি সিন্ধুর (PV Sindhu)মুখে ফুটলেও  প্রতিপক্ষের সঙ্গে তাকে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। প্রথম সেট (First set) সিন্ধু জয় করলেও দ্বিতীয়সেট সহজেই দখল করেন ওয়াং ঝিই। ফলে, ম্য়াচে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখেন ওয়াং ঝি। তবে বেশিক্ষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। অল্পসময়ের মধ্যেই সিন্ধু (PV Sindhu) ম্যাচের অভিমুখ বদল দেন। তৃতীয় গেমে চেনা ছন্দেই ফেরে ভারতের ব়্যাকেট সুন্দরী। পিভি সিন্ধু গত অল ইংল্যান্ড ওপেনে (All England Open) এই ওয়াংয়েরই মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচেও জয় পেয়েছিলেন সিন্ধু (PV Sindhu)। রবিবারের পর ওয়াংয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন সিন্ধু। তাঁর এই জয় ভারতের কাছে যে বিরাট প্রাপ্তি তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

সিঙ্গাপুর ওপেন ফাইনালের (Singapore Open)দিকে তাকিয়ে ছিল দেশ। খেলা শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে। প্রথম সেটে (First Set) সিন্ধুর জয়লাভে অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন দ্বিতীয় সেট নিশ্চিত জয় পাবেন ভারতের ব়্যাকেট সুন্দরী। সেই আশায় কিছুটা হলেও জল ঢেলে দেন ওয়াং ঝিই। দূর্দান্তভাবে তিনি ম্যাচে ফেরেন। জয় করেন দ্বিতীয় সেট (Second set) । ফলে সিন্ধু কিছুটা হলেও চাপে পড়ে যান। তবে এই চাপ বেশিক্ষণ স্থায়ী ছিল না। তৃতীয় সেটের শুরু থেকেই চাপে সিন্ধু তাঁর প্রতিপক্ষকে চাপে রাখেন। শেষ হাসি হাসলেন পিভি।

আরও পড়ুন এটিপি ব়্যাঙ্কিয়ের নেই রজার, উইম্বলডন জিতেও অবনমন জোকোভিচের

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়