এই মুহূর্তে

কাতার বিশ্বকাপে গ্যালারিতে বসে মদ্যপান করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র সাড়ে চার মাস। তার পরেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে (Qatar) বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের (World Cup Football) আসর। কিন্তু বিশ্বকাপ দেখতে যাওয়া বিভিন্ন দেশের সমর্থকদের জন্য একের পর এক মন খারাপ করা খবর আসতে শুরু করেছে। একের পর এক নিষেধাজ্ঞা ঘোষণা করে চলেছে আয়োজকরা। অবৈধ মেলামেশা (One Night Stand), সমকামিতা সংশ্লিষ্ট কোনো চিহ্ন দেখানো, এমনকি ই-সিগারেট (E Cigarett) নিয়ে গ্যালারিতে ঢুকলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তাতে যোগ হল, মদ্যপান নিয়ে কড়াকড়ি। নির্ধারিত জায়গায় মদ বিক্রি করা হলেও বিশ্বকাপ চলাকালীন গ্যালারিতে বসে মদ্যপান করতে পারবেন না দর্শকরা।

শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামিক দেশ (Islamic Country) হওয়ায় কাতারে (Qatar) প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। বিশ্বকাপের সময়েও ওই নীতি মেনে চলা হবে। কাতারের রাজধানী দোহার আল বিদ্দা পার্কের (Doha Al Bidda Park) মূল ফিফা ফ্যান জোনের (FIFA Fan Zone) নির্দিষ্ট কিছু অংশে নির্ধারিত সময়ে বিয়ার (BEER) কিনতে পারবেন দর্শকরা। পাশাপাশি দোহা গলফ ক্লাবের (Doha Golf Club) কাছেও মদ বিক্রি করা হবে। কিন্তু গ্যালারিতে বসে কোনও ভাবেই মদ্যপান করা যাবে না।একটি অব্যবহৃত কোণে ১৫ হাজার থেকে ২০ হাজার দর্শকের জন্য অ্যালকোহলও পাওয়া যাবে।

ফুটবল মাঠের সঙ্গে মদের অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। অনেক দর্শকই প্রিয় দলের জয় উদযাপন করতে মদের বোতলে চুমুক দেন কিংবা মাঠের মধ্যেই শ্যাম্পেনের বোতল খোলেন। দর্শকরা যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন, তার জন্য ১৯৯৪ সালে ব্রাজিলে বিশ্বকাপের সময়ে মদের উপরে নিষেধাজ্ঞা তোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু কাতারে আসন্ন বিশ্বকাপের সময়ে মদ নিয়ে কড়াকড়িতে ছাড়পত্র দিচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ