কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকদের বিয়ার পানে নিষেধাজ্ঞা

শুধু মাত্র নরম পানীয় নিয়েই স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: আশঙ্কাই সত্যি হল। কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে বসে বিয়ার পান করতে পারবেন না দর্শকরা। এমনকী স্টেডিয়ামের কাছাকাছি কোনও ধরনের মদ বিক্রিও করা যাবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপের আয়োজকরা। অর্থা‍ৎ চলতি বিশ্বকাপ কার্যত মদ-মুক্ত রাখতে চাইছেন তাঁরা।

মুসলিম প্রধান দেশ কাতারে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। কিন্তু বিশ্বকাপ দেখতে বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের কথা ভেবে যাতে স্টেডিয়ামে চত্বরে বিয়ার সহ মদ বিক্রির অনুমতি দেওয়া হয় তার জন্য কাতার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিল  ফিফা। কেননা বিশ্বের অন্যতম বিয়ার উ‍ৎপাদককারী সংস্থা বাডউইজারের সঙ্গে কয়েকশো কোটি ডলারের চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার। বিশ্বকাপ দেখতে কাতারে আসা দর্শকদের জন্য যে বিশেষ গাইড জারি করা হয়েছিল, তাতেও বাডউইজার সংস্থার বিয়ার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে বলে উল্লেখ রয়েছে। ফিফার অনুরোধ পাওয়ার পরে কাতার বিশ্বকাপের আয়োজকরা সুরাপ্রেমী ফুটবল দর্শকদের জন্য স্টেডিয়ামের কাছাকাছি অস্থায়ী পানশালা খোলার বিষয়ে চিন্তাভাবনা করেছিল। ম্যাচ শুরুর তিন ঘন্টা আগে এবং ম্যাচ শেষের বাঁশি বাজার পরের এক ঘন্টা মদ পানের সুযোগ দেওয়া হতে পারে বলে বিশ্বকাপ আয়োজকদের এক মুখপাত্র ইঙ্গিত দিয়েছিলেন।   

কিন্তু বিশ্বকাপ শুরু মাত্র ৪৮ ঘন্টা আগে কাতার প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বসে কোনও রকম বিয়ার পান কিংবা মদ্যপান করা যাবে না। বিদেশি সমর্থকদের স্টেডিয়ামে ঢোকানোর ক্ষেত্রে বিশেষ তল্লাশি চালানো হবে। শুধু মাত্র নরম পানীয় নিয়েই স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে