ভর-গতিবেগের সম্পর্ক বোঝাতে ভৌতবিজ্ঞানের বইতে বাবরের কভার ড্রাইভ

নবম শ্রেণির পাঠ্যবইতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরের সঙ্গে গতিবেগের সম্পর্ক বোঝাতে পাকিস্তানের ক্লাস নাইনের পাঠ্যবইতে জায়গা পেল বাবর আজমের কভার ড্রাইভ। শুনে খটকা লাগতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন, ভর-গতিবেগের সঙ্গে কীভাবে বাবর আজমের কভার ড্রাইভকে সংযুক্ত করা হল? সেটাই তুলে ধরা হবে এই প্রতিবেদনে।

নবম শ্রেণির পাঠ্যবইতে লেখা হয়েছে, বাবর আজমের কভার ড্রাইভ বাউন্ডারি পেরিয়ে গেল। বলের শক্তি ১৫০ জে (J এখানে শক্তি)। প্রথম প্রশ্ন, বলের ভর ১২০ গ্রাম হলে সেই বল বাউন্ডারির বাইরে পাঠাতে হলে গতিবেগ কত হতে হবে?  দুই, ধরা যাক একটি ফুটবলের ওজন ৪৫০ গ্রাম। এই ওজনের একটি ফুটবলকে সেই গতি পেতে হলে কত শক্তি প্রয়োজন?

পাঠ্যবইয়ের ওই অংশের স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে নেটিজেনরাও রীতিমতো বিস্মিত। অনেকে আবার সমস্যা সমাধানের জন্য সূত্রে তুলে দিয়েছেন। সাম্প্রতিক অতীতে কোনও ক্রিকেটারের কভার ড্রাইভ পাঠ্যবইতে জায়গা পেয়েছে বলে কেউ মনে করতে পারছে না।

তবে যার কভার ড্রাইভ পাকিস্তানের ভৌতবিজ্ঞান বইতে অন্তর্ভুক্ত হয়েছে, সেই বাবর আজমের পারফরম্যান্স মোটেই নজরকাড়া নয়। চলতি এপ্রিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে পাকিস্তানের এই ব্যাটার রান করেন ৬৬। সেটাই এখনও পর্যন্ত মরসুমের সর্বোচ্চ রান হয়ে গিয়েছে। আর এশিয়া কাপে পারফরম্যান্স জঘন্য বললে কম বলা হবে। বাবর আজম একবার মাত্র ২০ রান করতে পেরেছেন। কোনও কোনও ম্যাচে ১০-য়ের গণ্ডী অতিক্রম করতে পারেনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়