‘শ্রেয়সের দোষটা কোথায়’? এশিয়া কাপে দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন  

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের জন্য মঙ্গলবারই (১৯ অগস্ট) ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। সেই সঙ্গে পাঁচ জনকে স্ট্যান্ডবাই হিসাবেও রাখা হয়েছে। কিন্তু ২০ জনের তালিকায় ঠাঁই হয়নি অন্যতম মারকুটে খেলোয়াড় শ্রেয়স আইয়ারের। যদিও স্ট্যান্ডবাই হিসাবে ঠাঁই পেয়েছেন যশস্বী জয়সোয়াল। তবে দুই খেলোয়াড়ের প্রতি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

এদিন রাতে নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ শ্রেয়সের ঠাঁই না পাওয়া নিয়ে নির্বাচকদের বিঁধে অশ্বিন বলেন ‘কী অপরাধ করল আইয়ার? চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। দলকে ম্যাচ জিতিয়েছে। তার পরেও ঠাঁই হলো না? যখন দলে যশস্বীর মতো একজন তৃতীয় ওপেনিং ব্যাটার রয়েছে, সেখানে কাকে সরিয়ে শুভমন গিলকে দলে নেওয়া হলো? যিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। শুভমন দলে জায়গা পাওয়ায় আমি খুশি। কিন্তু শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সোয়ালের জন্য দুঃখিত। এটা বলতে দুজনের ক্ষেত্রেই ন্যায়বিচার করা হয়নি।’

শ্রেয়সের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে অশ্বিন বলেন ‘আইপিএলে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের পিছনে আইয়ারের অবদান আমরা সবাই জানি। এবারের আইপিএলে টানা ১১ বছর বাদে ফাইনালে পঞ্জাব কিংসকে পৌঁছে দিয়েছে। শর্টবলে খেলার দুর্বলতা তো কাটিয়ে উঠেছে। আইপিএলে যশপ্রীত বুমরা এবং কাগিসো রাবাডাকে কিভাবে সামলেছে তা সবাই দেখেছি। এর পরেও তাঁকে উপেক্ষা করা…, না একদম ঠিক হয়নি বলেই আমি মনে করি।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা