উইকেট শিকারের ক্ষেত্রে ডেল স্টেইনকে টপকে গেলেন অশ্বিন

এদিন দুপুর পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৪৪০টি উইকেট সংগ্রহ করেছেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার দিন রাতের টেস্টে ফয়সালার আগেই রেকর্ড ভাঙাগড়ার ছড়াছড়ি। সোমবার ফের এক রেকর্ড তৈরি হলো। টেস্ট ক্রিকেটে উইকেট শিকারের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার দ্রুতগতির বোলার ডেল স্টেইনকে ছাড়িয়ে গেলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এদিন দুপুর পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৪৪০টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে উইকেট সংগ্রহে এই মুহুর্তে বিশ্বে অষ্টমস্থানে রয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে তাঁর সামনে রয়েছে আর সাত জন। তার মধ্যে পাঁচ জনই ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। মোহালি টেস্টে উইকেট শিকারের ক্ষেত্রে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি। পাজির ঝুলিতে ছিল ৪৩৪ উইকেট। কপিল দেবকে ছাপিয়ে যাওয়ার পরে এদিন ডেল স্টেইনকে ছাড়িয়ে গেলেন অশ্বিন। ৯৩ ম্যাচে ৪৩৯ উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন স্টেইন।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে যে দুর্দান্ত ফর্মে রয়েছেন অশ্বিন, তাতে চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়াললকেও ছাপিয়ে যেতে পারেন তিনি। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে রোহিত বাহিনী। তাছাড়া টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও ছয়টি টেস্ট খেলবে। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি ও বাংলাদেশের বিরুদ্ধে দুটি। সব কয়টি ম্যাচই হবে ঘরের মাঠে।

এক নজরে দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের—-

মুত্থাইয়া মুরলীধরন ——–১৩৩ ম্যাচ, ৮০০ উইকেট

শেন ওয়ার্ন —————-১৪৫ ম্যাচ, ৭০৮ উইকেট

জেমস অ্যান্ডারসন ———১৬৯ ম্যাচ, ৬৪০ উইকেট

অনিল কুম্বলে ————–১৩২ ম্যাচ, ৬১৯ উইকেট

গ্লেন ম্যাকগ্রা—————১২৪ ম্যাচ, ৫৬৩ উইকেট

স্টুয়ার্ট ব্রড —————-১৫২ ম্যাচ, ৫৩৭ উইকেট

কোর্টনি ওয়ালশ ———–১৩২ ম্যাচ, ৫১৯ উইকেট

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার