ভারতের পর আফগানিস্তানের সহকারী কোচ হলেন আর শ্রীধর

পরবর্তী টেস্ট সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচ থেকেই সহকারি কোচ হিসেবে আফগানিস্তানের ক্রিকেট দলের সহকারি কোচের দায়িত্ব নেবেন শ্রীধর। ভারতের মাটিতেই হবে এই ম্যাচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তান ক্রিকেট দলের সহকারী কোচ হলেন অর শ্রীধর, পরের সিরিজ থেকেই সেই দায়িত্ব নিতে চলেছেন ভারতের প্রাক্তন কোচ। আর শ্রীধরকে সহকারী হিসেবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট টিমের কোচের তালিকা বেশ দীর্ঘ। ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রী থাকাকালীন তাঁর সাপোর্টিং স্টাফ ছিলেন আর শ্রীধর। টানা সাত বছর ভারতের ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন আর শ্রীধর। ২০২৪ সাল থেকে তিনি ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিন বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। ২০১৪ সাল পর্যন্ত টানা ৭ বছর তিনি এই দায়িত্ব পালন করলেন। এবার তিনি সরাসরি আফগানিস্তানের ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নতুন দায়িত্ব পেলেন। এমনকী আফগানিস্তান বোর্ড শ্রীধরের সঙ্গে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায়।

জানা গিয়েছে, পরবর্তী টেস্ট সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচ থেকেই সহকারি কোচ হিসেবে আফগানিস্তানের ক্রিকেট দলের সহকারি কোচের দায়িত্ব নেবেন শ্রীধর। ভারতের মাটিতেই হবে এই ম্যাচ। এই খেলা হবে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে, যা কিনা দেশের ইতিহাসে দশম টেস্ট খেলা হবে আফগানিস্তানের।

উল্লেখ্য, শ্রীধর ক্রিকেটার হিসাবে মোট ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৫টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছেন। এছাড়াও এই সাতবছরে ফিল্ডিং কোচ হিসাবে তিনি ভারতের হয়ে ৩০০টিরও বেশি ম্যাচে ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। তার মধ্যে ২০১৫ এবং ২০১৯ সালের One day বিশ্বকাপ এবং ২০১৬ ও ২০২১ সালের T20 বিশ্বকাপও রয়েছে। এতেই শেষ নয়, তাঁর কেরিয়ারে আরও উল্লেখযোগ্য কৃতিত্ব রয়েছে। তিনি এর আগে ভারতীয় ক্রিকেট টিমের অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ ছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন। যেখানে তিনি পাশাপাশি স্পিন বোলিং কোচের দায়িত্বও সামলেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে