আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ রবীন্দ্র সরোবরের স্টেডিয়াম! আচমকাই তালা পড়ল স্টেডিয়ামের গেটে, কিন্তু কেন ঘটল এমন ঘটনা? নেই কোনও উত্তর। যার ফলে অনুশীলন করতে গিয়ে বিপাকে পড়েছে সাদার্ন সমিতি। কারণ তারাই এই স্টেডিয়ামের মাঠে অনুশীলন করেন। এই ক্লাবের সব বিভাগের দল, এমনকী মেয়েরাও স্টেডিয়ামে অনুশীলন করে। এই বিষয়ে সাদার্ন সমিতির প্রধান কর্তা সৌরভ পাল বলেন, ‘বন্ধ রয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তালা দেওয়া হয়। সরকারের তরফেই এই পদক্ষেপ করা হয়েছে।’ নবান্ন সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে অত্যাধুনিক মানের করার পথে হাঁটছে বিজেপি সরকার। তাই এই স্টেডিয়াম বন্ধ রেখে নানান নির্মাণ কাজ হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। আধুনিক রূপে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে। অলিম্পিক্স মানের ট্র্যাক, উন্নতমানের ঘাস, দর্শকাসনকেও সাজিয়ে তোলা হবে। তেমনই পরিকল্পনা রয়েছে রাজ্যের ক্রীড়া দফতরের। তাই এই স্টেডিয়াম বন্ধ রেখে অত্যাধুনিক মানের কাজ দ্রুত শুরু করা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

যদিও অন্য সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের একাধিক ঘর দীর্ঘদিন ধরে এমন কিছু মানুষ বা সংগঠনের দখলে রয়েছে যাদের ক্রীড়া জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই সরাসরিভাবে। সেই দখলদারি সরানোর কাজও শুরু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ২০১৭ সালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ফিফার অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের একাধিক ম্যাচ খেলা হয়েছিল। কিছুদিন আগে পর্যন্তও আইএসএল অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামের দুরাবস্থা। তারই হাল ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১