ক্রিকেটারদের ইনসেনটিভ দেওয়া নিয়ে জয়কে খোঁচা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্মশালায় এক ইনিংস ও ৬৪ রানে ইংল্যান্ডকে পরাজিত করে সিরিজ জিতে নিয়েছে ভারত। ৪-১-এ ভারতের বিরুদ্ধে এই সিরিজ জয়ের পর টেস্টে অংশ নেওয়া ক্রিকেটারদের জন্য ইনসেনটিভের কথা ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। ম্যাচের পর এবার শাহের উদ্দেশ্যেই হালকা খোঁচা দিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

কী বললেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচ এই প্রসঙ্গে জানান, এতদিন পর টেস্ট খেলাকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। টেস্ট ক্রিকেট খেলার জন্য কোনও ইনসেনটিভের দরকার হয় না। বোর্ড বুঝতে পেরেছে, এটা কোনও ইনসেনটিভ নয়। বরং পুরস্কার হিসাবে দেখা উচিত। একইসঙ্গে টেস্ট ম্যাচের সঙ্গে যে কারোর তুলনা চলে না, সেই কথাও এদিন মনে করিয়ে দেন রাহুল দ্রাবিড়। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা কখনও একশোটি টি ২০ ম্যাচ খেলাকে একশোটি টেস্ট খেলার সঙ্গে তুলনা করা যায় না।‘

উল্লেখ্য, ধর্মশালায় ভারতের জয়ের পর পোস্ট করেছিলেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। পোস্টে তিনি লেখেন, টেস্ট ক্রিকেটে ভারতের পুরুষ দলের খেলোয়াড়দের জন্য ইনসেনটিভ চালু হতে চলেছে। টেস্ট ম্যাচ খেলার জন্য মাথা পিছু যে ১৫ লাখ টাকা পাওয়া যায়, তার বাইরে এই টাকা দেওয়া হবে। ভারতের খেলা টেস্ট ম্যাচগুলির মধ্যে কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের কম ক্রিকেট খেলেন, তাহলে সেই ক্রিকেটার কোনও ইনসেনটিভ পাবেন না। অন্যদিকে কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচ খেলেন, তাহলে সেই ক্রিকেটার ইনসেনটিভ পাবেন।

‘কৃষ্ণসার’ হত্যা মামলা নিয়ে সিনেমা, ‘কালা হিরণ’ নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সলমানের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

আমেরিকায় ৩০ ভারতীয় ট্রাক চালক গ্রেফতার, পাঠানো হচ্ছে দেশে

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি