রাহুল দ্রাবিড়কে মেন্টর হিসেবে চায় আইপিএলের দুই দল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপ ফাইনালে হারের পরে নতুন করে আর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। তাঁর জমানায় টিম ইন্ডিয়া আইসিসির কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ওয়ানডে, টেস্ট আর টি টোয়েন্টি-তিন ফরম্যাটেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। আর ব্লু ব্রিগেডের ওই পারফরম্যান্সের জেরেই আইপিএলের দুটি দলের শীর্ষ কর্তারা রাহুল দ্রাবিড়কে নিজেদের সঙ্গে পেতে টাকার থলি হাতে ঝাঁপিয়েছেন।

সূত্রের খবর, আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে রোহিত শর্মাদের ‘হেড স্যারের’ কাছে ইতিমধ্যেই লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে। গতবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে দায়িত্ব সামলেছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তিনি লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। ফলে তাঁর জায়গায় বিকল্প মুখ হিসেবে রাহুল দ্রাবিড়ের কথা ভেবেছেন লখনউয়ের শীর্ষ কর্তারা।

পাশাপাশি রাহুলকে কোচ বা মেন্টর হিসেবে পেতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (আরসিবি)। আইপিএলের প্রথম সিজনে আরসিবির অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন রাহুল। পরে অবশ্য রাজস্থান রয়্যালসে যোগ দেন। রাজস্থান রয়্যালসে খেলোয়াড়ের পাশাপাশি কোচ হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। যদিও আইপিএলের ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে যোগ দেওয়া নিয়ে এখনও মনস্থির করেননি মিস্টার ডিপেন্ডেবল। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতেই টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব ছেড়েছেন। আইপিএলে কোচ হিসেবে যোগ দিলে পরিবারকে আরও বেশি করে সময় দিতে পারবেন তিনি।

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

গ্লাসগো অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিলেন টোটোচালক ঝান্ডু কুমার

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক