জেনে নিন, কোহলির পরিবর্তে অধিনায়ক হিসেবে কাকে চান দ্রাবিড়

টি-২০ বিশ্বকাপ শেষ হলেই টিম ইন্ডিয়ার দায়িত্ব উঠবে ‘দ্য ওয়াল’-এর হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে রাহুল দ্রাবিড় যুগ। টি-২০ বিশ্বকাপ শেষ হলেই টিম ইন্ডিয়ার দায়িত্ব উঠবে ‘দ্য ওয়াল’-এর হাতে। গত বুধবার রাতেই তাঁকে সিনিয়র দলের হেড কোচের পদে বসিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এই খবর চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই মেন ইন ব্লু-র হটসিটে দেখা যাবে দ্রাবিড়কে।

চলতি টি-২০ বিশ্বকাপের পর আর ভারতকে কুড়ি-বিশের ফরম্যাটে আর নেতৃত্ব দেবেন না বিরাট কোহলি। সূত্রের খবর, তিনি নাকি খুব দ্রুত ওয়ান ডে টিমের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়াবেন। আর নেতা হিসেবে বিরাটকে নয়া প্রশিক্ষক দ্রাবিড়েরও খুব একটা পছন্দ নয়। কোচ হওয়ার আগে থেকেই নাকি বোর্ড কর্তাদের এই কথা জানিয়ে এসেছেন তিনি।

জানা গিয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে কোহলির পরিবর্তে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে চান দ্রাবিড়। একটি সংবাদ মাধ্যমকেও সাক্ষাতকারে এমনটাই জানিয়ে ছিলেন তিনি। মিস্টার ডিপেন্ডেবেল বলেছিলেন যে, তিনি অধিনায়ক হিসেবে রোহিতকেই বেশি পছন্দ করেন। অবশ্যই অভিজ্ঞতার জন্য। আর দ্বিতীয় পছন্দ হিসেবে তাঁর চোখ রয়েছে কে এল রাহুলের ওপর।    

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?