রাহুলের শতরান, মরিয়া প্রচেষ্টা করেও জয়ের দেখা পেল না মুম্বই

না, এবারও হল না। হারের বৃত্ত থেকে যেন কিছুতেই বেরাতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, এবারও হল না। হারের বৃত্ত থেকে যেন কিছুতেই বেরাতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। ব্রাবোর্ন স্টেডিয়ামে শনিবার মরিয়া প্রচেষ্টা করেও জয়ের দেখা পেল না রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। লখনউ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হারতে হল তাদের। ফের একবার ব্যর্থ হয়ে গেল ব্রেভিস (৩১), সূর্যকুমার (৩৭), পোলার্ডদের (২৫) লড়াই। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর এই সিদ্ধান্ত একেবারেই কার্যকারী হয়ে ওঠেনি। লখনউয়ের অধিনায়ক কে এল রাহুলের ৬০ বলে ১০৩ রানের ইনিংস পাঁচবারের চ্যাম্পিয়নদের পাল্টা চাল দিয়ে দেয়। রাহুলকে যোগ্য সঙ্গ দেন কুইনটন ডি কক (২৪) এবং মনীশ পান্ডে (৩৮)। শেষ দিকে দীপক হুডা (১৫) এবং স্টোইনিসের (১০) ব্যাটের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোলে সুপার জায়ান্টসরা। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় মুম্বই। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন পেসার আবেশ খান। ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলতে সক্ষম হয় নীতা আম্বানির দল। ম্যাচের সেরা হয়েছেন কেএল রাহুল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার