আজ মায়াঙ্কের পঞ্জাবের সামনে রাহুলের লখনউ

আইপিএলে প্রথমবার খেলতে এসেই নজর কেড়েছে লখনউ সুপার জায়ান্টস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে প্রথমবার খেলতে এসেই নজর কেড়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলের নেতৃত্বাধীন এই দলটি ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের অন্যতম দাবিদার হয়ে উঠেছে এই দলটি। শুক্রবার সন্ধ্যায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। যেটা আবার লখনউয়ের অধিনায়ক রাহুলের প্রাক্তন দল। মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দিলেও সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ কিন্তু টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যানের উপর আস্থা রেখেছে। তাঁকে দলে নিয়ে তাঁর কাঁধের ওপর তুলে দিয়েছে অধিনায়কত্ব করার দায়িত্বও। আর ব্যাটিং এবং অধিনায়কত্ব দুই বিভাগেই সেই আস্থার মর্যাদা রেখেছেন রাহুল। টুর্নামেন্টে ইতিমধ্যেই দু’টি শতরান করে ফেলেছেন তিনি। বড় রান করার ক্ষেত্রে সর্বদা তাঁর দিকেই তাঁকিয়ে থাকে লখনউ টিম ম্যানেজমেন্ট।

তবে পঞ্জাব ম্যাচটা রাহুলের কাছে খানিকটা চাপেরই বটে। কারণ, নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে সেরাটা দেওয়া একটা প্রায় সব ক্রিকেটারের কাছেই একটা চাপের ব্যাপার। তাছাড়া পঞ্জাব কিংস দলে কাগিসো রাবদা, অর্শদীপ সিং, ঋষি ধাওয়ানের মতো উইকেট টেকিং বোলাররা রয়েছেন। তাই বড় রানের ইনিংস খেলতে গেলে যে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে সেটা খুব ভালো করেই জানেন রাহুল অ্যান্ড কোম্পানি। আর সবথেকে বড় কথা হল গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের মতো দলকে হারিয়ে দিয়েছে পঞ্জাব।

সিএসকের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন পঞ্জাবের ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালও যেকোনও দিন জ্বলে উঠতে পারেন। মিডল অর্ডারে রাজাপাকসা, লিভিংস্টোন এবং বেয়াস্টোরাও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এবার দেখার বিষয় হল ২২ গজে কারা বাজিমাত করেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার