IPL-2023: সূর্য ও রশিদের প্রশংসা করলেন সুরেশ রায়না

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলএর-আসরে গত শুক্রবার গুজরাট মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে অসাধারণ খেলেন মুম্বই ব্যাটার সূর্য কুমার যাদব। এবং পাশাপাশি গুজরাটের হয়েও দূরন্ত ছন্দে ব্যাট করেন আফগান ক্রিকেটার রশিদ খান। এরপরই ম্যাচ শেষে দুই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

সূর্যকুমারের প্রশংসা করতে গিয়ে রায়না বলেন, গত শুক্রবার ম্যাচে গুজরাটের বিপক্ষে সূর্য যে ধরনের খেলা খেলেছে তা এক কথায় অসাধারণ। সবচেয়ে বড় কথা হল আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে ও যেখানে খেলা শেষ করেছিল, গুজরাট ম্যাচে ঠিক সেখান থেকেই খেলাটা শুরু করল। এবং এত সুন্দরভাবে গুজরাট বোলারদের মানসিক অবস্থাটা বুঝে সূর্য উইকেটের চারিদিকে বোলারদের মারল সত্যিই এ যেন সেই চেনা সূর্যকেই আমরা ফিরে পেলাম।

আরও জানতে পড়ুন: ১৮৩ রানের টার্গেট লখনউকে দিল হায়দরাবাদ

সূর্যকুমার যদি এইভাবে ফর্মে থেকে খেলতে থাকে তাহলে আমার মনে হয় মুম্বই-এর প্লে-অফে যেতে কোনও অসুবিধা হবে না। কেননা সূর্যকুমার যাদব এমন একজন ব্যাটসম্যান যিনি ছন্দে থাকলে যে কোনও বোলারের কপালে কাল-ঘাম ছুটে যাবে। এর প্রমাণ সূর্য গত শুক্রবারই দিয়ে দিয়েছে।

তবে শুধু সূর্যকুমারই নন, রায়না প্রশংসা করেছেন আফগান ক্রিকেটার রশিদ খানেরও। তাঁর মতে, গুজরাটের প্রথম দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও যেভাবে ম্যাচের শেষ দিকে রশিদ ব্যাট করল তাও সত্যিই অভাবনীয়। একটা সময় তো মনে হচ্ছিল যেখানে বিশাল ব্যবধানে মুম্বই-এর কাছে হয়তো হারতে হবে গুজরাটকে। কিন্তু সেই জায়গা থেকে গুজরাটকে একাই টানলেন রশিদ। ওঁর কপাল খারাপ যে ওঁর রানটা কোনও কাজেই লাগল না দলের ক্ষেত্রে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা