দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে যশস্বী-বৈভব সূর্যবংশীরা ব্যর্থ হলেও বোলিংয়ে দাপট দেখালেন রাজস্থানের বোলাররা। জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই, নান্দ্রে বার্গার, রবীন্দ্র জাদেজাদের সামনে খড়কুটোর মতো উড়ে গেল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে হতশ্রী ক্রিকেট খেলার নজির গড়লেন ঋষভ পন্থরা। ঘরের মাঠেই রাজস্থান রয়্যালসের কাছে ৪0 রানে হারল লখনউ। যার ফলে পয়েন্ট টেবিলে নিচের দিকেই রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজ, বুধবার রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ।

আরও পডুন: ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

প্রথমে ব্যাট করতে নেমে সস্তায় সাজ ঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল -বৈভব সূর্যবংশী। রাজস্থানের হয়ে এদিন রান করেন রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা। জাদেজা করেন ২৯ বলে ৪৩ এবং ফেরেইরা ১৯ বলে ২০। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে রাজস্থান রয়্যালস। লখনউয়ের হয়ে মহসিন খান, মোহাম্মদ শামি এবং প্রিন্স যাদব ২টি করে উইকেট নেন। যদিও এই রান তুলতে গিয়ে হাঁপিয়ে গেল লখনউ। এদিন বোলাররা ট্র্যাকে ফিরলেও মুখ থুবড়ে পড়েন ব্যাটাররা। লখনউয়ের হয়ে একমাত্র মিচেল মার্শ করেন হাফসেঞ্চুরি। কোটিপতি খেলোয়াড় পন্থ করেন শূন্য। মার্করাম থেকে আয়ূষ বাদোনি কেউই খাতা খুলতে পারেননি। যার ফলে আইপিএলে ফের একটা হার দেখতে হলো সঞ্জীব গোয়েঙ্কার দলকে।

শুধু বোলিং নয়, রাজস্থানের ফিল্ডিং এদিন ছিল চোখে পড়ার মতো। রাজস্থান রয়্যালসের হয়ে এদিন ভালো বল করেন আর্চার, বিষ্ণোই, ব্রিজেশ শর্মা। আর্চার নিয়েছেন তিনটি উইকেট। বিষ্ণোই ও ব্রিজেশের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ