আইপিএলের নিয়ম ভেঙে শাস্তির মুখে রানা ও বুমরাহ

প্যাট  কামিন্সের ঝড়ো ব্যাটিংয়ের জেরে গত বুধবার রাতে দুর্দান্তভাবে ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যাট  কামিন্সের ঝড়ো ব্যাটিংয়ের জেরে গত বুধবার রাতে দুর্দান্তভাবে ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অজি তারকার ১৫ বলে ৫৬ রানের দৌলতে ৪ ওভার বাকি থাকতেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় কেকআর। একটা সময় পরপর উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইটদের এককথায় বলতে গেলে দুরন্ত জয় পেয়ে যায় মুম্বইয়ের বিরুদ্ধে। সেই সঙ্গে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে কলকাতা। যার ফলে ছোটো-খাটো সেলিব্রেশনে মেতেছিল নাইট শিবির। 

আর ঠিক তখনই এল খারাপ খবর। জরিমানা করা হল নীতিশ রানাকে। আইপিএলের নিয়ম ভাঙার জন্য জরিমানা করা হল এই বাঁ হাতি ব্যাটসম্যানকে। জানা গিয়েছে তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হবে। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, ‘কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার নীতিশ রানাকে শাস্তি দেওয়া হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পুনেতে ম্যাচ চলাকালীন সে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভেঙেছে। তাই তাঁকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানাও করা হচ্ছে’। তবে রানা কী অপরাধ করেছেন সেটা জানা যায়নি।

তবে নীতিশ একাই নন, এই একই কারণে শাস্তি পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরাহও। তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আর সেই সঙ্গে শাস্তি হিসেবে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করে দেওয়া হয়েছে। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের