আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টেস্টের পর আইপিএল-কেও বিদায়, গণেশ চতুর্থীতেই অবসর ঘোষণা অশ্বিনের

নিজস্ব প্রতিনিধিঃ আট মাসের মধ্যে ফের অবসরের ঘোষণা। টেস্টের পরে এবার IPL -কেও বিদায় জানালেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। গতবছর ডিসেম্বরে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। সেই রেশ কাটতে না কাটতে আবারও অবসর ঘোষণা করলেন অশ্বিন। বুধবার (২৭ অগস্ট) গণেশ চতুর্থীর দিনেই সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিলেন অশ্বিন। এর সঙ্গে সঙ্গেই শেষ হল আইপিএলের অন্যতম সফল বোলারের। আজ গণেশ চতুর্থী। তাই এই বিশেষ দিনটিকেই অবসর ঘোষণার আদর্শ সময় হিসেবে বেছে নিলেন অশ্বিন। 

অবসরের পোস্টে অশ্বিন লিখেছেন, ‘বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। সবাই বলেন, প্রতিটা সমাপ্তি একটি নতুন শুরুর ইঙ্গিত। আজ আমি আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শেষ করলাম। আবার আজ থেকেই আমার বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে যাত্রা শুরু হচ্ছে। এত বছর আমাকে দারুণ সব স্মৃতি দেওয়ার জন্যে সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্যে আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যা কিছু আসবে, তা উপভোগ করার জন্যে অপেক্ষা করছি।’ উল্লেখ্য, এ মাসের শুরুতেই অশ্বিন চেন্নাই সুপার কিংস ছাড়তে চেয়েছিলেন। কিন্তু চেন্নাই কর্তৃপক্ষকে অনুরোধে তাঁকে মিনি নিলামের জন্যে ছেড়ে দেওয়া হয়। তবে কী কারণে তিনি দল ছাড়তে চাইছিলেন তা স্পষ্ট ছিল না। পাশাপাশি তিনি সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশন্সের পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হয়নি।

এরপর অশ্বিনকে নিলামে তাঁকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। যে কারণে বারবার সমালোচিত হচ্ছিলেন তিনি। দলের সঙ্গে ঘন ঘন ঝামেলার কারণেই কি অবস নিলেন অশ্বিন, তা স্পষ্ট নয়! এদিকে মাঠের বাইরেও তাঁকে নিয়ে বিতর্ক উঠেছিল। কেননা তাঁর ইউটিউব চ্যানেলে চেন্নাই বিরোধী মন্তব্য করেছিলেন বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। কেন তিনি সেগুলি তাঁর চ্যানেলে ছাড়লেন, তা নিয়েই বিতর্ক উঠেছিল। যদিও এর কোনও প্রতিক্রিয়া জাননানি অশ্বিন। এছাড়াও গত জানুয়ারিতে অশ্বিন চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে একটি বেফাঁস মন্তব্য করে ভাষাগত বিদ্বেষের মুখে পড়েছিলেন। তবে এ বছর টেস্ট থেকে শুধু অশ্বিন নয়, রোহিত শর্মা, বিরাট কোহলিও অবসরের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দিন কয়েক আগে চেতশ্বর পুজারাও সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ