আজ আইপিএলে কোহলি বনাম রোহিত দ্বৈরথ, উন্মাদনা তুঙ্গে

যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। 

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবাসরীয় সন্ধ্যায় গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। কারণ, সেখানে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ বিরাট কোহলি বনাম রোহিত শর্মার দ্বৈরথ। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।  যদিও বেঙ্গালুরুর দায়িত্বে এখন আর কোহলি নেই। তাঁর পরিবর্তে মাঠে আরসিবি-কে পরিচালনা করছেন ফাফ ডু প্লেসি। তবে অধিনায়ক না থাকলেও দলকে পরিচালনা করার ক্ষেত্রে ডু প্লেসিকে ভালোভাবেই সাহায্য করে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। আর মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব রয়েছেন রোহিত শর্মা। যিনি হলেন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অধিনায়ক। সুপার স্যাটার ডে-তে দেশের প্রাক্তন এবং বর্তমান অধিনায়কের লড়াই দেখার জন্য উন্মাদনা তুঙ্গে।

চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা। তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলের নীচের দিকে নেমে গিয়েছে নীতা আম্বানির দল। গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে হারের ধাক্কা যেন এখনও কাটিয়ে উঠতে পারেনি রোহিত, পোলার্ড, বুমরাহরা। আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে বেশ মুম্বইয়ের প্রথম একাদশে হতে পারে পরিবর্তন। ড্যানিয়েল স্যামসের পরিবর্তে খেলতে পারেন রিলে মেরেডিথ। পাশাপাশি, অধিনায়ক রোহিতের ফর্ম নিয়েও চিন্তিত টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে রান পাননি ইশান কিশানও।  তবে সূর্যকুমার যাদব এবং তরুণ প্রোটিয়া ব্যাটসম্যান ব্রেভিস দলে ঢোকায় ব্যাটিং শক্তি অনেকটাই বেড়েছ মুম্বইয়ের। এবার জয় পাওয়াই হল এই দলটির প্রথম লক্ষ্য। 

অন্যদিকে, প্রথম ম্যাচে হারের মুখ দেখলেও পরে অনবদ্যভাবে ঘুরে দাঁড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। গত ম্যাচে ডু প্লেসি এবং বিরাট কোহলি সেইভাবে রান পাননি। যদিও তাদের ব্যর্থতা ঢেকে দলকে জয়ের মুখ দেখান শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিক। তবে গ্লেন ম্যাক্সওয়েল ফেরায় আরসিবি-র ব্যাটিং লাইনআপের শক্তি যে বেড়েছে সেই কথা নি:সন্দেহে বলা যায়। এবার দেখার বিষয় হল ২২ গজে কী হয়।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার