শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি : এফএ কাপে বাজল ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ঘণ্টা। ক্রমশ অবস্থা আরও খারাপ হচ্ছে ইউরোপা লিগেও।বৃহস্পতিবার(৬ মার্চ)রিয়াল সোসিয়েদার বিপক্ষে হতাশার ড্র নিয়ে থামল ম্যানের ইনিংস। শুরুটা দুর্দান্ত করবে বলে ভেবেছিল ম্যানইউ। কিন্তু ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের হাতে মার একটার পর একটা মার খেতে থাকে দলটি। মাঠে এদিন প্রথমার্ধ কাটে আক্রমণ-প্রতি আক্রমণে।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই জাল দেখতে পায় ম্যানইউ। এরপর থেকে খেলার মোড়টা সামান্য বদলে যায়। ৫৭ মিনিটে চোখে সর্ষে ফুল দেখে ম্যানইউ। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন জসুয়া জিরর্কিজি। তবে ভাল সময়টা বেশিক্ষণ ধরে রাখতে পারে নি ম্যানইউ। এরপরই মুখ থুবড়ে পড়ে। ভুলটা করে বসেন ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ।

পেনাল্টির বাঁশি বাজে। লা লিগার ক্লাবটির হয়ে নির্ভুল শটে ব্যবধান সমান করেন মিকেল ওয়ারজাবাল। বাকি সময়ের ইউনাইডেট গোলরক্ষক আন্দ্রে ওনানার ভালোই পরীক্ষা নেন। তবে গোল আর আসেনি। ম্যানইউ আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলও গোলের দেখা পায় নি। গোলের দেখা পেতে শেষভাগে ক্লান্ত হয়ে পড়ে দলটি। ব্যাস থামল তাতেই শেষ ষোলোর লড়াই। সমতায় ইনিংস থামল ম্যানইউয়ের।

এদিকে দলরে দুর্দশা দেখে হতবাক ইউনাইটেড কোচ আমোরিম। দলের ব্যর্থতায় রীতিমত বিরক্ত তিনি। রাগ নিয়ন্ত্রণে এনে খানিকটা বিরক্তির সুরেই বলে ওঠেন, ‘ঘোর সমস্যা! আমি যা বুঝতে পারছি কিছু একটা তো সমস্যা হচ্ছে। ছেলেরা গোল করতে মুখিয়ে আছে, জিততে চায়। তারা তাদের সেরাটাও করছে। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে কি করতে হবে তা বুঝে উঠতে পারছে না।’

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ