বুঝতে পেরেছিল নেতৃত্ব হারাবে, তাই সরেছে, কোহলি প্রসঙ্গে বিস্ফোরক মঞ্জরেকর

বিতর্কিত মন্তব্য করার জন্য বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্কিত মন্তব্য করার জন্য বরাবরই খবরের শিরোনামে উঠে এসেছেন। এবারও তার অন্যথা হল না। বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়া নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, কোহলি নাকি আগেই বুঝতে পেরেছিলেন তাঁকে নাকি নেতৃত্ব হারাতে হবে। তাই সময় মতো সরে গিয়েছে।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সঞ্জয় জানান, ‘কোহলি খুবই ভালো একজন ক্রিকেটার। তবে ও হয়তো চায়নি ওর হাত থেকে টেস্ট দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হোক। তাই নিজেই সরে গিয়েছে। তবে বিরাটের একাধিক ফরম্যাট থেকে ক্যাপ্টেন্সি ছাড়াটা সত্যিই অপ্রত্যাশিত ছিল। বেশ দ্রুত সিদ্ধান্তগুলি নিয়েছে’। 

পাশাপাশি, তাঁর মতে, অনিল কুম্বলের কোচিংয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না কোহলি। তবে রবি শাস্ত্রীর জামানায় অনেক বেশি ফুরফুরে থাকতে দেখা গিয়েছিল ওকে। রাহুল দ্রাবিড়ের অধীনে যেটা দেখা যাচ্ছে না। 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরের দিনই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন বিরাট। তিনি গত শনিবার সন্ধ্যায় টুইট করে ক্যাপ্টেন্সি ছাড়ার কথা নিজেই সবাইকে জানান। আর তার কয়েক মিনিটের মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় তাঁকে। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোহলির কাছে দেশের মাটিতে ফেয়ারওয়েল টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব গিয়েছিল। কিন্তু বিরাট বিসিসিআইয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দেন। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার