Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দর্শক সংখ্যায় ইতিহাস গড়তে চলেছে মহিলা বিশ্বকাপ ফুটবল

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরে মহিলাদের বিশ্বকাপ শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে। তবে মহিলাদের এই মহাযুদ্ধ শুরু হতে এখনও হাতে সময় আছে প্রায় ১ মাস। তার আগেই এই টুর্নামেন্টের ১০, লক্ষ ৩২ হাজার ৮৮৪টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

এই বিষয়ে ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফানতিনো বলেন, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এটা মহিলাদের নবমতম বিশ্বকাপের আসর। তার আগেই টিকিটের এইরকম চাহিদা ২০১৯ সালের ফ্রান্সের বিশ্বকাপের আসরকেও ছাপিয়ে গিয়েছে।

মহিলা ফুটবলকে ঘিরে ফুটবলপ্রেমীদের এই উৎসাহ আগামী দিনে মহিলা ফুটবলের উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক একটি দিক বলেই মন্তব্য করেন তিনি। চলতি বছরের মহিলা বিশ্বকাপ দর্শকদের এই উন্মাদনা মহিলা ফুটবলারদের ভালো খেলতে উৎসাহ যোগাবে বলেও মনে করেন ফিফা প্রেসিডেন্ট।

আরও জানতে পড়ুন: জিওকে টেক্কা , বিনা পয়সা এশিয়া কাপ ও বিশ্বকাপ দেখাবে হটস্টার

এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম খেলতে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। কাজেই সেই ম্যাচে দর্শকদের সংখ্যা অত্যাধিক হবে তা ধরে নিয়েই নির্ধারিত যে স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল, তা বাতিল করে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। যেখানে ৮৩, ৫০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন।

তবে চলতি বছর মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অকল্যান্ড স্টেডিয়ামে নিউজিল্যান্ড খেলবে নরওয়ের বিরুদ্ধে। ১৯৯৫ সালে বিশ্বকাপ খেতাব জয় করেছিল নরওয়ে। সেই ম্যাচকে ঘিরেও উত্তেনার পারদ যথেষ্ট রয়েছে দর্শকদের মধ্যে। ওই ম্যাচে মোট ১ লক্ষ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ আগস্ট সিডনি অলিম্পিক স্টেডিয়ামে।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের