Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘ ৬৯ বছর পর সামনে এল ফুটবলের অ্যাশেজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  অ্যাশেজ এই শব্দটার সঙ্গে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা অত্যন্ত পরিচিত। কেননা ক্রিকেটে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ মানেই অ্যাশেজ টেস্ট হিসেবে পরিচিত। এবার ক্রিকেটের অ্যাশেজ জায়গা করে নিল ফুটবলেও।

ক্রিকেটের অ্যাশেজের মতো ফুটবলের অ্যাশেজে অবশ্য ইংল্যান্ডের নাম নেই। সেই জায়গায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের লড়াই-ই জায়গা পেয়েছে অ্যাশেজ ফুটবল নামে।

প্রশ্নটা এই জায়গাতেই, কেন এতদিন লোকসমক্ষে আনা হয়নি অ্যাশেজ ফুটবলের এই অজানা ইতিহাসটার কথা। তার উত্তর কবে মিলবে কেউ তা জানেন না। তবে ফুটবলের এই অ্যাশেজের বিষয়ে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছ, ফুটবলের অ্যাশেজের হারিয়ে যাওয়া সেই বাক্সটি তারা উদ্ধার করতে পেরেছেন।

সেই প্রসঙ্গে বলতে গিয়ে অজি ফুটবল ফেডারেশন-এর পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটের অ্যাশেজের মতো ফুটবলের বাক্সটি নয়। কাঠের তৈরি এই বাক্সটি রুপোলি রং-এর তৈরি। এবং ভিতরে থাকা রেজর বাক্সের মধ্যেই রয়েছে দুই দেশের অধিনায়কের সিগারেটের পোড়া ছাই। ১৯২৩ সালে এই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে ফুটবল নিয়ে মাঠে নেমেছিল।

আরও জানতে পড়ুন: ব্রিজ ভূষণ মেরে ফেলার হুমকি দিচ্ছেন আন্দোলনকারীদের, অভিযোগ বজরং-ভিনেশদের

যে রেজার কেসের মধ্যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অধিনায়কের সিগারেটের ছাই রাখা হয়েছিল সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপলি রণক্ষেত্রে অংশ নেওয়া এক সৈনিকের। এবং ১৯৫৪ সালেই ফুটবল দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল অ্যানজক সরকার নামে পরিচিত ফুটবলের এই অ্যাশেজ।

উল্লেখ্য, প্রতি বছর ২৫ এপ্রিল দিনটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশ প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে অ্যানজাক ডে পালন করে। সেই অ্যানজাক ডে-তেই ফুটবলের হারিয়ে যাওয়া অ্যাশেজ সিরিজের কথা ঘোষণা করল অস্ট্রেলিয়া। এই রেজর কেসকে দেশের অন্যতম সেরা সম্পদ বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার ইতিহাসবিদ ট্রভের টম্পসন।

প্রসঙ্গত, প্রায ৭০ বছর ধরে হারিয়ে যাওয়া অ্যাশেজ ফুটবলের এই বাক্সটি উদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফুটবল অধিনায়ক সিডনি স্টোরির পরিবার। তাঁর মতে এবার অ্যাশেজ ফুটবলের হারিয়ে যাওয়া এই বাক্সটিকে কিভাবে ব্যবহার করা হবে তা একান্তই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকারের বিষয়।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের