রেফারিকে ঘুষি ক্লাব প্রধানের, স্থগিত ফুটবল লিগ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা নতুন কিছু নয়, কিন্তু কখনও কি শুনেছেন রেফারিকে নিগৃহীত হতে হয়েছে। এবার সেই অনাকাঙ্খিত ঘটনাই ঘটে গেল তুরস্কের ফুটবল লিগে। খেলা চলাকালীন ক্লাব সভাপতি ঘুষি মারলেন রেফারিকে। ঘুষি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন রেফারি। গোটা ঘটনার জেরে স্থগিত করে দেওয়া হল লিগের খেলা।

সোমবার তুরস্কের ফুটবল লিগে আঙ্কারাগুজু ও রিজেসপোরের মধ্যে খেলা চলছিল। দুই দলই ১-১ গোল করে ফেলে। এরপরই খেলার উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা রেফারি হামিত উমুত মেলেলের মুখে আচমকাই ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ৩৭ বছর বয়সি রেফারি। কালসিটে পড়া বাঁ চোখ নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।

এই ঘটনা ঘটার পর ফুটবল মহলে নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় তুরস্ক ফুটবল ফেডারেশনকে। ফুটবল লিগ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, যারা রেফারিকে মারার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার নিন্দা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ টাইপ এরোডোগান টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, খেলা শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা বহন করে। খেলা কখনও হিংসাকে প্রশ্রয় দেয় না। তাই তুরস্কের ফুটবলে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, যে রেফারিকে ঘুষি মারার হয়েছে, সেই উমুত মেলেল ২০১৭ সাল থেকে রেফারিংয়ের সঙ্গে যুক্ত।

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম