বয়স ভাঁড়ানো মামলায় স্বস্তিতে ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন,  তদন্তে স্থগিতাদেশের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বয়স ভাঁড়ানো মামলায় স্বস্তি পেলেন ব্যাডমিন্টন তারকা তথা বঙ্গ তনয় লক্ষ্য সেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বয়স ভাঁড়ানো সংক্রান্ত মামলার তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দিয়েছে,  আপাতত ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে তদন্ত করা যাবে না এবং কোনও পদক্ষেপও করা যাবে না। আগামী ১৬ এপ্রিল হবে মামলার পরবর্তী শুনানি।ওই দিন পর্যন্ত রক্ষাকবচ বহাল থাকবে।

২০২২ সালে লক্ষ্য সেন, তাঁর দাদা চিরাগ সেন, বাবা ডিকে সেন, মা নির্মলা সেন ও কোচ বিমল কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নাগরাজ এমজি নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন ‘জুনিয়র স্তরে জাতীয় প্রতিযোগিতা খেলার জন্য আড়াই বছর করে বয়স কমিয়েছেন লক্ষ্য ও চিরাগ। তাতে প্রতিযোগিতায় বাকিদের থেকে সুবিধা পেয়েছেন তাঁরা।’  প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন নাগরাজ। ২০২২ সালের ডিসেম্বর মাসে এফআইআর দায়েরের নির্দেশ দেন নিম্ন আদালতের বিচারক। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। ওই এফআইআর খারিজের আর্জি নিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লক্ষ্য।

হলফনামায় কমনওয়েলথ গেমসে সোনা ও রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন অভিযোগকারী নাগরাজের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার পাল্টা অভিযোগ তোলেন। হলফনামায় তিনি বলেন, ‘ ২০২০ সালে প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন আকাদেমিতে ভর্তি হতে পারেননি নাগরাজের কন্যা। সেই সময় আকাদেমিতে খেলতেন তিনি। কন্যা ব্যর্থ হওয়ায় ইচ্ছা করে সেন পরিবারকে নিশানা করছেন নাগরাজ।’ যদিও লক্ষ্যের যুক্তি মানেননি কর্নাটক হাইকোর্টের বিচারপতি। বয়স ভাঁড়ানো নিয়ে ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নাকচ করে দেন। কর্নাটক হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন লক্ষ্য।

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর