২৬ বলে দ্রুততম অর্ধশতরান করে রেকর্ড গড়লেন বঙ্গ তনয়া

মেয়ের এমন সাফল্যে খুশি রিচার বাবা মানবেন্দ্র ঘোষ সহ পরিবারের সদস্যরা। কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেই মেয়ের এমন সাফল্যকে উদযাপন করছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলকে জেতাতে পারেননি বটে। কিন্তু ব্যাট হাতে যে লড়াই চালালেন তাকে কুর্নিশ জানাচ্ছেন ক্রিকেট বোদ্ধারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল হেরেছে বটে। কিন্তু সেই হারা ম্যাচেই এক অনন্য রেকর্ড গড়লেন বঙ্গ তনয়া রিচা ঘোষ। শিলিগুড়ির বাসিন্দা ভারতীয় মহিলা দলের উইকেটকিপার মাত্র ২৬ বল খেলেই অর্ধশতরান পূর্ণ করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়লেন। মেয়ের এমন সাফল্যে খুশি রিচার বাবা মানবেন্দ্র ঘোষ সহ পরিবারের সদস্যরা। কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেই মেয়ের এমন সাফল্যকে উদযাপন করছেন তাঁরা।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ খেলতে কুইন্সটাউনের মাঠে নেমেছিলেন মিতালি রাজরা। প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়েছিলেন। এদিন ছিল সম্মান রক্ষার লড়াই। হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর লড়াই। বৃষ্টি ম্যাচ শুরুর ক্ষেত্রে বাধ সাধে। দুই দলের অধিনায়কদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচ ২০ ওভারে করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই বিপাকে পড়ে ভারতীয় দল। ১৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে যখন রীতিমতো ধুঁকছে দল তখনই ব্যাট হাতে মাঠে নামেন রিচা। বুক চিতিয়ে শুরু করেন লড়াই। অধিনায়ক মিতালি রাজের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন রিচা। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ২৯ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। কতটা বিধ্বংসী ছিলেন তা পরিসংখ্যানেই পরিস্কার। চারটি চার ও চারটি ছয়ে সাজানো ছিল ইনিংস। ছয় ম্যাচে এটা তাঁর দ্বিতীয় অর্ধশতরান। ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন রিচা। তবে বাকিরা তেমন লড়াই দিতে পারেননি। ৬৩ রানে ম্যাচ হারে ভারতীয় দল।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব