ঋষভ পন্থ ফিট, খেলতে পারবেন আইপিএল

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের আগে ঋষভ পন্থকে ফিট বলে ঘোষণা করল বিসিসিআই। এরফলে আইপিএল খেলার ব্যাপারে আর কোনও বাধা রইল না ঋষভ পন্থের। ১৪ মাস রিহ্যাবে থাকার পর এবার বাইশ গজে নামতে দেখা যাবে ঋষভকে। তবে মহম্মদ সামি ও প্রসিদ্ধ কৃষ্ণ এবারের আইপিএল আসরে অংশ নিতে পারবে না।

২০২২ সালের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন ঋষভ পন্থ। তখন থেকেই ক্রিকেট খেলতে পারেননি পন্থ। দীর্ঘদিন খেলার ময়দান থেকে দূরে থাকার পর দু মাস আগে ক্রিকেট খেলতে শুরু করেন ঋষভ পন্থ। দুই মাস আগে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাডেমিতে খেলা শুরু করেন ঋষভ। সেখানে নিজেকে ফিট করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যান ভারতের এই ক্রিকেটার। এদিন বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ঋষভ পন্থ সম্পূর্ণ ফিট। ফলে আইপিএল খেলার ক্ষেত্রে ঋষভ পন্থের কোনও বাধা নেই।

অন্যদিকে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণর। মেডিক্যাল টিম প্রসিদ্ধ কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে। পাপাপাশি মহম্মদ সামিরও চলতি বছর ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয়েছে। এর ফলে প্রসিদ্ধ ও সামির আইপিএল না খেলার সম্ভাবনা প্রবল।

 

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর