জোর ধাক্কা দিল্লির, এক ম্যাচে নির্বাসিত ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামিকাল রবিবার ‘মরণ-বাঁচন’ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুকোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আর তার ২৪ ঘন্টা আগেই জোর ধাক্কা খেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। আচরণ বিধি ভঙ্গের দায়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইপিএল পরিচালন সমিতি। সেই সঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু অধিনায়ক ঋষভ পন্থকেই শাস্তি দেওয়া হয়নি। সেই সঙ্গে গোটা দলকেই বড়সড় জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট খেলোয়াড়-সহ দলের প্রথম একাদশে থাকা সব খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএলের আচরণ বিধির ৮ নম্বর ধারা অনুযায়ী, নির্ধারিত দেড় ঘন্টার মধ্যেই প্রতিটি দলকে ২০ ওভার বল করতে হবে। আর তা না করতে পারলে স্লো ওভার রেটের কারণে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে দলের অধিনায়ক-সহ খেলোয়াড়দের। প্রথমবার অপরাধ করলে অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকা এবং ইমপ্যাক্ট খেলোয়াড়-সহ প্রথম একাদশে থাকা খেলোয়াড়দের ৬ লক্ষ টাকা করে জরিমানা গুনতে হবে। তৃতীয়বার অপরাধ করলে অধিনায়ককে ৩০ লক্ষ টাকার পাশাপাশি এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হবে। আর সহ খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫০ শতাংশ বা ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে।

চলতি আইপিএলে এর আগে দুই বার স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছিল দিল্লি অধিনায়ককে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত ৭ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে জিতলেও ওই দিন নির্ধারিত ২০ ওভার করতে পারেননি দিল্লির বোলাররা। তাই ঋষভ পন্থকে ৩০ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি এক ম্যাচে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য আবেদন জানানোর সুযোগ থাকছে দিল্লির।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে