শনিবার ফের মাঠে ঋষভ পন্থ, অপেক্ষায় নতুন মাঠ

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর ফের বাইশ গজে ফিরছেন ঋষভ পন্থ। শনিবার পঞ্জাবের নবনির্মিত স্টেডিয়ামে খেলতে নামবেন পন্থ। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছিল পন্থকে। এরপর দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলে। শেষ পর্যন্ত পঞ্জাব কিংসের নিজের মাঠে ফের খেলতে নামছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।

শনিবার যে মাঠে ঋষভ পন্থ খেলতে নামছেন, সেটি পঞ্জাবের মুল্লাপুরে অবস্থিত। নতুন এই স্টেডিয়ামটির নাম মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যার নামে এই স্টেডিয়াম, সেই মহারাজা যাদবেন্দ্র সিং ১৯৩৪ সালে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন। গত বছর এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ছাড়পত্র দেয় বিসিসিআই। এবারের মরশুমে পঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড হিসাবে এই মাঠটি ব্যবহার হবে। এই মাঠেই পঞ্জাব কিংসের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার এই স্টেডিয়ামটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, ২০১০ সালেই এই স্টেডিয়ামটি তৈরির পরিকল্পনা করেছিলেন পঞ্জাব ক্রিকেট বোর্ডের তৎকালীন সভাপতি আই এস বিন্দ্রা। এরপর দীর্ঘদিন ধরে এই স্টেডিয়াম তৈরির কাজ থমকে ছিল। শেষ পর্যন্ত ২০২১ সাল থেকে এই মাঠে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু হয়েছিল। এই মাঠে বিজয় হাজারে ট্রফি, রনজি ট্রফির মতো কিছু ম্যাচ হয়। কিন্তু কোনও আন্তর্জাতিক মানের ম্যাচ খেলা হয়নি।

 

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই