বড় স্বস্তি রবিন উথাপ্পার, প্রতারণার মামলায় ক্রিকেটারের গ্রেফতারিতে সাময়িক স্থগিতাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের আগেই বড় স্বস্তি পেলেন ক্রিকেটার রবিন উথাপ্পা। তার গ্রেফতারি পরোয়ানায় সাময়িক স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট। প্রভিডেন্ট ফান্ড জালিয়াতি কাণ্ডে উথাপ্পার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি সুরজ গোবিন্দরাজের নেতৃত্বাধীন বেঞ্চ ওই গ্রেফতারি পরোয়ানা ও মামলার তদন্তের ওপরে স্থগিতাদেশ দিয়েছে। 

আঞ্চলিক পিএফ কমিশনার এবং উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশে বেঙ্গালুরু পুলিশ তাঁর বিরুদ্ধে এই মামলা রুজু করেছিল। উথাপ্পার ব্যক্তিগত সংস্থা সেন্টারাস লাইফস্টাইল ব্র্যান্ডের সাথে জড়িত ছিল এবং ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত পরিচালক ছিলেন তিনি। জানা গিয়েছে, সেই সময় কর্মীদের পিএফ কেটে নেওয়া হলেও তা জমা পড়েনি অ্যাকাউন্টে। সেই সংখ্যাটা প্রায় ২৩ লক্ষ ১৬ হাজার টাকার কাছাকাছি বলেই খবর। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এবং নোটিশ বাতিলের আর্জি জানিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা।

উল্লেখ্য, ৩৯ বছর বয়সী রবিন উথাপ্পা ভারতীয় দলের হয়ে ৪৬ টি ওডিআই এবং ১৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি চেন্নাই সুপার কিংস সহ ৬টি দলের হয়ে আইপিএলে মোট ২০৫ টি ম্যাচ খেলেছেন। দেশের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন উইকেটরক্ষক তথা ব্যাটার। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের