এটিপি ব়্যাঙ্কিয়ের নেই রজার, উইম্বলডন জিতেও অবনমন জোকোভিচের

২৫ বছরের ইতিহাসে এই প্রথম বাদ গেল রজারের নাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক:কিছুদিন আগে আইসিসি প্রকাশিত ব়্যাঙ্কিয়ের তালিকা দেখেছিল ওলট পালটের। এবার ওলট-পালটের সাক্ষী এটিপি (ATP)(অ্যাসোসিয়েশন অব টেনিস ফেডারেশন) ব়্যাঙ্কিং। রজার ফেডেরার (Roger Federer) মতো টেনিস তারকার নাম তালিকা থেকে বাদ পড়েছে। আন্তর্জাতিক টেনিসের ২৫ বছরের ইতিহাসে এই প্রথম। চোটের জন্য গত ৫২ সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন এই সুইস খেলোয়াড়। গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি ফেডেরার(Roger Federer)। তাই, এটিপি (ATP)ক্রমতালিকায় জায়গা হল না ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। 

উইম্বলডন (Wimbledon) জয়ের পরেও তালিকায় অবনমন ঘটেছে জোকোভিচের (Novak Djokovic)। তিন নম্বর থেকে এক ধাক্কায় সপ্তম স্থানে নেমে এসেছেন। উইম্বলডন শুরু হওয়ার আগে এটিপি ব়্যাঙ্কিয়ের ৯৭ তম স্থানে নাম ছিল রজার ফেডেরার।

শেষবার রজার ফেডেরারকে (Roger Federer) উইম্বলডনে খেলতে দেখা গিয়েছিল ২০২১য়ে। কোয়ার্টার ফাইনালে হুবের্টের কাছে পরাজিত হয়ে বিদায় নেন। ওই ম্যাচ শেষ হওয়ার পর তাঁর হাঁটুর অপারেশন করতে হয়। সেই অপারেশনের পর তাঁকে আর সেন্টার কোর্টে খেলতে দেখা যায়নি।

যদিও উইম্বলডনের শতবর্ষ উপলক্ষ্যে সেন্টার কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে রজার ফেডেরারকে (Roger Federer) দেখা গিয়েছিল। তবে এবারের আসন্ন বাসেল ওপেনে রজার ফেডেরারকে দেখা যেতে পারে। তবে তালিকায় এখনও শীর্ষেস্থানে ড্যানিয়েল মেডভেডেভ। তাঁর পরেই রয়েছেন আলেকজান্ডার ভেরেভ, ব়্যাফায়েল নাদাল, জোকোভিচ। মহিলাদের ক্ষেত্রেও এটিপি ব়্যাঙ্কিংয়ের ফলাফল খুব সন্তোষজনক নয়। ইলিনা রেবাকিনা(Elena Rybakina) প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পরেও তালিকায় তাঁর স্থান ২৩-য়ে।

আরও পড়ুন জাবিরকে হারিয়ে প্রথমবারের জন্য উইম্বলডনের রানি এলিনা রিবাকিনা

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের