পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পিচ কেমন থাকবে, ধন্দে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার টি ২০ বিশ্বকাপে মহারণ। মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু এই ম্যাচে কেমন আচরণ করবে পিচ। তা নিয়ে ধন্দে রয়েছেন পিচ প্রস্তুতকারী। পিচ নিয়ে ধন্দ তৈরি হওয়ায় প্রথম একাদশ বেছে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ভারত-পাকিস্তান দুই দলের ক্রিকেটারদের।

জানা গিয়েছে, শনিবার নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকার ম্যাচ যে পিচে হচ্ছে, সেই পিচেই ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই হওয়ার কথা রয়েছে। নেদারল্যান্ডের করা ১০৪ রান তাড়া করতে নেমে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের। ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯তন ওভারে গিয়ে জয় পেয়েছেন এডেন মার্করামরা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচের চরিত্র বোঝা মোটেই সহজ কাজ নয়।

ম্যাচ চলাকানীন পিচ কেমন আচরণ করবে তা নিয়ে সংশয় রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এটা আমাদের ঘরের মাঠ নয়। আমরা এখানে দুটো ম্যাচ খেলেছি। গত কয়েকদিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। ফলে পিচ কেমন আচরণ করবে বলা খুব শক্ত। পিচ প্রস্তুতকারকও জানেন না ভারত-পাক ম্যাচে পিচ কেমন আচরণ করবে।‘ একইসঙ্গে রোহিত শর্মা এদিন জানিয়ে দেন, পিচ কেমন আচরণ করবে, সে কথা না ভেবে নিজেদের সেরাটা দিতে চাই। ভারত-পাকিস্তান দুই দলের কাছেই সুযোগ আসবে। তারমধ্যে যারা ভালো খেলবে, তারাই জিতবে। পাকিস্তানকে যে কোনওভাবে হাল্কাভাবে নিচ্ছে না ভারত, সেকথা বুঝিয়ে দিয়ে রোহিত জানান, টি ২০ ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হেরেছিল পাকিস্তান। তবুও তারা ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফলে পাকিস্তানকে হাল্কাভাবে নেওয়ার কিছু নেই।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে