শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নিজের বড় ভুলের জন্য শতরান থেকে বঞ্চিত হতে হল রোহিত শর্মাকে। সেঞ্চুরি থেকে মাত্র আটরান দূরেই থেমে যেতে হল তাঁকে। তবে শতরান না পেলেই কিংবদন্তি ক্রিকেটার তথা মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকরের মহারেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড ছিল শচিন তেণ্ডুলকরের। শনিবার (৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে একদিনের ক্রিকেটে রোহিতের রান ছিল ৯,৯৯৮। অর্থা‍ৎ ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য প্রয়োজন ছিল দুই রানের। শুরুতেই ক্যারিবীয় বোলাররা আগুন ঝরানো বল করতে থাকেন। তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় টিম ইন্ডিয়া। জেইডেন সিলসের তৃতীয় বলে ব্যক্তিগত এক রানে ফিরে যান ভারত অধিনায়ক শুভমন গিল। পরের বলে শূন্য রানে ফিরে যান বিরাট কোহলিও।  ওই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার গুরুদায়িত্ব বর্তায় রোহিত শর্মার কাঁধে।

অবলীলায় দুই রান করে মাস্টার ব্লাস্টার শচিনের দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড ভেঙে দেন হিটম্যান রোহিত। চার নম্বরে নামা রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ক্যারিবীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ৫৮ বলে তিনটে চার ও দুটি ছক্কার সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের ৬৩তম অর্ধশতক পূর্ণ করেন। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল শতরান পূর্ণ করবেন। কিন্তু ৯২ রানেই সাজঘরে ফিরতে হয় রোহিতকে। কেমো পলের বলে জুয়েল অ্যান্ড্রুর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ