টি ২০ বিশ্বকাপের আগে চিন্তায় ভারতীয় শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে। পিঠে সামান্য চোট পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পর এই কথা জানান রোহিতের সহ খেলোয়াড় পীযুষ চাওলা।

সম্প্রতি কেকেআরের বিরুদ্ধে ম্যাচ শেষের পর পীযুষ চাওলা জানান, রোহিতের পিঠে সামান্য ব্যথা রয়েছে। তবে এই চোট তেমন গুরুতর নয়। পীযুষের এই বক্তব্যের পরই ক্রিকেটমহলে একটা আশঙ্কা দেখা দেয়, তাহলে কি রোহিত আসন্ন টি ২০ বিশ্বকাপের সব ম্যাচ খেলতে পারবেন। তবে সেবিষয়ে এখনই অবশ্য বিসিসিআইয়ের তরফে কিছু জানানো হয়নি।

শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানে হার মানতে হয় কেকেআরকে। এই ম্যাচে ১২ বলে ১১ রান করে আউট হয়ে যান রোহিত। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল টি ২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে বিসিসিআই। রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। এবারের আইপিএলে রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্স ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে হেরেছে। ফলে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের টিকে থাকার সম্ভাবনা খুব কম। এই পরিস্থিতিতে রোহিতের চোট পাওয়া ভারতীয় শিবিরকে যে চিন্তায় রাখবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক