অজিদের কাছে লড়াই করেই হেরেছি, মত হিটম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ম্যাচে ভারত ২০৯ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। এই পরাজয়ের পরও নিজের দলের স্বপক্ষে যুক্তি দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সাংবাদিকদের রোহিত বলেন, লড়াই করেই হারতে হল আমাদের। বিনা যুদ্ধে পরাজয় বরণ করিনি আমরা।

রবিবার ম্যাচ শেষে সাংবাদিকদের রোহিত বলেন, এই টুর্নামেন্টে টসে জিতে আমাদের বোলারা দারুণ শুরু করেছিল। কিন্তু সব কিছু উলট-পালট করে দিল দুই অজি ব্যাটার স্মিথ ও হেড। দূরন্ত খেললো ওঁরা। তারফলেই একটা ভালো রান অস্ট্রেলিয়া আমাদের সামনে প্রথম ইনিংসেই টার্গেট দেয়। প্রায় ৩০০ রান ওঁরা দুজনে মিলেই করে দেয়। এরপরই ম্যাচে ফেরা কার্যত ফেরা আমাদের কঠিন হবে জেনেও আমরা লড়াই করেছি।

আরও জানতে পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ জয় করে নতুন নজির অস্ট্রেলিয়ার

ভারত আইসিসি-র অনুমোদিত কোনও ট্রফি জয় করেনি প্রায় ১০ বছর হতে চললো। একবার নয়, দুবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে উঠেও ট্রফি জয় করতে পারল না ভারত। এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, যে কোনও টুর্নামেন্টে ট্রফির কাছে এসেও তা জয় করতে না পারাটা খুবই দুঃখের বিষয়, এটা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু এটাও তো ঠিক আমরা পর পর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেললাম। এটাও কম গর্বের বিষয় নয়। এর জন্য আমি পুরো কৃতিত্ব দলের সকলকে দিতে চাই।

সবশেষে হিটম্যান একটাই কথা বলেন, আমাদের দুর্ভাগ্য আমরা ট্রফি জয় করতে পারিনি। কিন্তু দলের প্রত্যেকে যে শেষ অবধি লড়াই করেছে এরজন্য তাঁদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি।

রোহিতের মতো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজারও বিনিও স্বীকার করেছেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটার স্মিথ ও হেড যেভাবে বড় রানের ইনিংস খেলেছে, সেটাই ভারতের পরাজয়ের অন্যতম কারণ।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর